না, এই ভিডিও হিমা দাস সোনা জয়ের পর তাঁর পরিবারের নয়
বিভ্রান্তিকর দাবি নিয়ে ভিডিওটি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
- Total Shares
অসমের ধান খেত থেকে আন্তর্জাতিক ট্র্যাক এন্ড ফিল্ডের আঙিনায় সোনা জয়। এমন দৌড়ের কথা নিজে স্বপ্নেও কি ভাবতে পেরেছিলেন হিমা দাস? ইউরোপিয়ান সার্কিটে একের পর এক ট্র্যাক এন্ড ফিল্ড প্রতিযোগিতায় সবাইকে চাপিয়ে সেরার সেরা হয়ে ওঠা। শুধুমাত্র জুলাই মাসেই পাঁচ পাঁচটি সোনার পদককে এনেছেন ঘরে। আসামের 'ঢিঙ এক্সপ্রেস''কে নিয়ে গর্বিত ভারতবর্ষের কোণে কোণে উৎসব উদযাপন। সোনা জয়ের পর তাঁর পরিবার এবং কাছের লোকেদের আনন্দে আত্মহারা হয়ে পড়ার দৃশ্য এসেছে সোশ্যাল মিডিয়াতেও। কিন্তু হিমা দাসের পরিবার বলে যাঁদের দাবি করা হচ্ছে তাঁরা সত্যি কি হিমা দাসের পরিবারে লোক? সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে যেখানে একটি ঘরে বসে আছেন কয়েকজন। দেখে বোঝা যাচ্ছে তাঁরা টিভি দেখছেন। কিছুক্ষন বাদে এক মহিলা কান্নায় ভেঙে পড়ছেন।
ফেসবুকে পোস্টটি করেছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে রয়েছেন 'জে এন্ড কে ডেইলি নিউজ আপডেট'। গত সপ্তাহে তিনি এই পোস্ট করেন। তাঁদের দাবি ভিডিওতে যাঁদের দেখা যাচ্ছে তাঁরা সবাই হিমা দাসের পরিবারের লোক। ইন্ডিয়া টুডে আন্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া) দেখেছে পোস্টটির দাবি সত্যি নয়।
পোস্টটির আর্কাইভ এখানে দেখতে পারেন।
ভিডিওটি পোস্ট হওয়ার পর আমরা খোঁজ খবর করতে শুরু করি। আমরা গুগলে এবং ইউটিউবে কি ওয়ার্ড সার্চ করি দেখি যে এই একই ভিডিও ৩ সেপ্টেম্বর ২০১৮-তে সাইদুর রহমান নামের একজন ইউটিউবে আপলোড করেন, ক্যাপশন দেন, 'হিমা দাস ফ্যামিলি'। অর্থাৎ প্রমান হয় ভিডিওটি পুরনো। হিমা দাস জুলাই মাসে সোনা জয়ে পর নয়। তাছাড়াও সেই ভিডিওটির কমেন্ট সেক্শনে আফওয়ার নজরে আসে একটি কমেন্ট। সেখানে একজন লিখেছেন, এটি হিমা দাস নয় হেপ্টাথেলেট স্বপ্না বর্মনের পরিবার।
তখন আমরা স্বপ্না বর্মন ফ্যামিলি' দিয়ে সার্চ করে এই ভিডিওটি খুঁজে পাই। ভিডিওটি হিন্দুস্তান টাইমস আপলোড করেছিল ২০১৮ সালের ৩০ অগাস্ট যখন স্বপ্না বর্মন প্রথম ভারতীয় হিসেবে এশিয়ান গেমস-এ হেপ্টাথেলনে সোনা যেতেন। এ সংক্রান্ত বেশ কয়েকটি নিউজ রিপোর্টও আমরা দেখতে পাই।
তখন আমরা স্বপ্না বর্মন ফ্যামিলি' দিয়ে সার্চ করে এই ভিডিওটি খুঁজে পাই। ভিডিওটি হিন্দুস্তান টাইমস আপলোড করেছিল ২০১৮ সালের ৩০ অগাস্ট যখন স্বপ্না বর্মন প্রথম ভারতীয় হিসেবে এশিয়ান গেমস-এ হেপ্টাথেলনে সোনা যেতেন। এ সংক্রান্ত বেশ কয়েকটি নিউজ রিপোর্টও আমরা দেখতে পাই।
এই একই ভিডিও রয়েছে ইন্ডিয়া টুডের ওয়েবসাইটেও। এখানে দেখতে পারেন সেই ভিডিও।
সুতরাং এই ভিডিওটি কোনওভাবেই হিমা দাসের পরিবারের নয়, স্বপ্না বর্মনের পরিবারের।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

