ফ্যাক্ট চেক: আহমেদাবাদের সবরমতির ভিডিও পাকিস্তানের বলে ভাইরাল
সোশ্যাল মিডিয়ায় সাম্প্রদায়িক পোস্ট বিভ্রান্তি ছড়াচ্ছে
- Total Shares
ফেসবুক পেজ "ইউনাইটেড হিন্দু কনসার্ন" ২১ অগাস্ট কিছু মাটির দেবীপ্রতিমার ওপর বুলডোজার চালানোর একটি ভিডিও পোস্ট করে। পোস্ট এ লেখা, "পাকিস্তানে হিন্দুদের যেভাবে আপ্যায়ন করা হচ্ছে। This is how #Hindus are being treated in #Pakistan! "।

পোস্টটির আর্কাইভ এখানে দেখতে পাবেন।
ফেসবুকের এই পোস্টটিকে পাকিস্তানের বলে মনে করে বেশিরভাগ মানুষ। ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া) এর তদন্তে জানা যায় যে এটি একটি বিভ্রান্তিকর পোস্ট। এই ভিডিওটি পাকিস্তানের নয়, ভারতের আহমেদাবাদ শহরের।
ভাইরাল ভিডিওটিকে ইনভিদএর সাহায্যে ছোট ছোট ফ্রেমে কেটে রিভার্স ইমেজ সার্চ করে আমরা দুটি শেয়ার চ্যাট ভিডিও পাই, যেখানে এই ছবিটির সম্পর্কে গুজরাটি ভাষায় লেখা, "দশমার বিসর্জনের পর সবরমতি"। শ্রাবন মাসে গুজরাটে দশমা দেবীর পুজো হয়।
এরপর কী-ওয়ার্ড সার্চ করে আহমেদাবাদ কমিশনার "বিজয় নেহেরার" একটি সাম্প্রতিক টুইট পাওয়া যায়।
নেহেরা কিছু ছবি পোস্ট করে, আহমেদাবাদবাসীদের ধন্যবাদ জানান কারণ দশমার বিসর্জনের পর সবরমতি পরিষ্কার রাখতে তারা প্রতিমা জলে না ফেলে নদীর পাড়ে রেখে যান।
Something amazing is happening in #Ahmedabad today. Ordinary citizens have decided to keep #Sabarmati river clean. Instead of immersing Dashama idols in the river, they have respectfully left them on the banks!!Thousands and Thousands of them. Unbelievable change ???? pic.twitter.com/t5f0yh9ywr
— Vijay Nehra (@vnehra) August 11, 2019
বিজয় নেহেরার এই টুইট এর জবাবে "সাগর সাবালিয়া" বলে জনৈক ব্যবহারকারী একটি ভিডিও পোস্ট করেন। এই ভিডিওটি ও ভাইরাল ভিডিও একই। নদীর পাড়ে কিভাবে বুলডোজার দিয়ে আহমেদাবাদ মিউনিসিপালিটি দশমার বিসর্জনের পর নদীর পাড় পরিষ্কার করছে।
Thanks pic.twitter.com/6kjucsnJTn
— Sagar Savaliya (@sagarsavaliyap) August 11, 2019
সুতরাং এই পোস্টটি বিভ্রান্তিকর, এর সঙ্গে পাকিস্তানের কোনও সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

