ফ্যাক্ট চেক: স্ত্রীকে বেতন দিতে হবে স্বামীদের, পুরোনো প্রতিবেদনের ছবি ভাইরাল

৮ বছর আগেকার ঘটনা সংক্রান্ত এক প্রতিবেদনের ছবি সম্প্রতি অনেকেই পোস্ট করেছেন

 |  2-minute read |   23-08-2020
  • Total Shares

"স্ত্রীকে বেতন দিতে হবে স্বামীদের, আইন আনার কথা ভাবছে কেন্দ্র", এই শিরোনাম সমেত এক প্রতিবেদনের ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

প্রতিবেদনের সেই ছবিতে লেখা হয়, "প্রত্যেক স্বামীকে তাঁর মাসিক বেতনের একাংশ স্ত্রীর হাতে বাধ্যতামূলকভাবে তুলে দিতে হবে।এমন আইন তৈরির কথা ভাবছে কেন্দ্রীয় সরকার।"

নেটিজেনদের অনেকের মত ফেসবুক পেজ "ষ্টার বাংলা নিউজে"র তরফ থেকেও ভাইরাল সেই ছবিকে পোস্ট করা হয়।

screenshot-2020-08-2_082320094244.png

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই প্রতিবেদনের ছবিতে লেখা ঘটনাটি প্রায় ৮ বছরের পুরোনো।২০১২ সালের কিছু সংবাদমাধ্যমের রিপোর্টে এই ঘটনার উল্লেখ পাওয়া যায়।

প্রতিবেদনটি পড়ার সময় আমরা লক্ষ্য করি সেখানে ভারতের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী হিসাবে কৃষ্ণা তিরথের নাম উল্লেখ করা হয়।প্রসঙ্গতঃ, বর্তমানে এই মন্ত্রকের দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতি স্মৃতি ইরানি।

এর থেকে সন্দেহ হওয়ায় ইন্টারনেটে কীওয়ার্ড সার্চ করে দেখা যায়, ২০১২ সালের কিছু রিপোর্টে এই ঘটনার কথা লেখা হয়।

'দ্য ন্যাশনাল' ও 'এনডিটিভি'র ২০১২ সালের সেপ্টেম্বর মাসের দুটি রিপোর্টে এবিষয়ে তৎকালীন নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী কৃষ্ণা তিরথের সেই উদ্যোগের কথা লেখা হয়।

'ইকোনোমিক টাইমসে'র সেসময়ের এক প্রতিবেদন অনুযায়ী কৃষ্ণা সংবাদসংস্থা পিটিআইকে বলেন, "এই অংকের পরিমাণ বোঝাতে আমি বেতন শব্দটি ব্যবহার করছি না।আপনি এটাকে কি বলবেন, হয়তো সম্মানী বা অন্য কোনও নাম হতে পারে।মহিলাদের যদি টাকা দিতে হয় তবে আপত্তিটা কী?এমনকি এখনও স্বামীরা তাদের বেতন নিজেদের স্ত্রীর হাতে তুলে দেন।"

আমরা সংসদ মন্ত্রকের ওয়েবসাইটে থাকা সমসাময়িক কিছু বিলের তালিকায় এমন বিষয় সংক্রান্ত কোনো বিলকে খুঁজে পাইনি।

ওদিকে, 'দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসে'র এবছরের ফেব্রুয়ারী মাসের এক প্রতিবেদন থেকে জানা যায়, গৃহবধূদের বেতন দেওয়ার সময় এসে যাওয়ার কথা উল্লেখ করে এমএনএম সুপ্রিমো তথা অভিনেতা কমল হাসান এবিষয়ে সওয়াল করেন।

অতএব, এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই প্রতিবেদনের ছবিতে লেখা ঘটনাটি সত্যি হলেও তা ৮ বছরের পুরোনো।সাম্প্রতিককালে প্রকাশিত হওয়া রিপোর্ট এটি নয়।

ফ্যাক্ট চেক: স্ত্রীকে বেতন দিতে হবে স্বামীদের, পুরোনো প্রতিবেদনের ছবি ভাইরাল
Claimপ্রতিবেদনের এই ছবিতে সম্প্রতি স্ত্রীকে বেতন দিতে স্বামীদের জন্য কেন্দ্রের আইন প্রণয়নের ভাবনাচিন্তার কথা রিপোর্ট করা হয়েছে Conclusion ২০১২ সালের বেশ কিছু সংবাদ প্রতিবেদনে তৎকালীন নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী কৃষ্ণা তিরথের এবিষয়ে উদ্যোগ নেওয়ার ঘটনাটির কথা প্রকাশিত হয়
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Srijit Srijit @srijitofficial

Srijit Das is a journalist with India Today. Srijit earned his bachelor's degree in Engineering and served as a campus ambassador of IIT Kharagpur E-Cell during his college days. He has a love of reading books in his free time.

Comment