ফ্যাক্ট চেক: না, আইসল্যান্ড ধর্মকে মানসিক ব্যাধি ঘোষণা করেনি

এটি একটি ব্যাঙ্গাত্মক ওয়েবসাইটের প্রতিবেদন

 |  1-minute read |   01-02-2020
  • Total Shares

''আইসল্যান্ড সমস্ত ধর্মকে মানসিক অসুখ ঘোষণা করল'' এমনই একটি ক্যাপশন লিখে একটি পোস্ট শেয়ার করেছে পল্লব সরকার নামের এক ফেসবুক ব্যবহারকারী।

iceland-body_020120064453.jpg

এখানে দেখতে পারেন পোস্টটির আর্কাইভ।

অনেক টুইটার ব্যবহারকারীরাও এই পোস্ট করেছেন।

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া)-এর পাওয়া তথ্য অনুযায়ী এই পোস্টটি সম্পূর্ণ ভুয়ো।

আমরা প্রথমে গুগল-এ কি-ওয়ার্ড সার্চ করি। এরকম কোনও খবর কোনও মিডিয়ায় প্রকাশিত হয়নি। আইসল্যান্ড সরকারের তরফে এমন কোনও ঘোষণা হলে তা অবশ্যই মিডিয়ায় বিশালভাবে কভার করা হতো।

আমরা দেখি প্রতিবেদনটি বেরিয়েছে Patheos.com নামের একটি ওয়েবসাইট-এ। আর প্রতিবেদনটির শেষে লেখা ‘satire’ । অর্থাৎ ব্যাঙ্গাত্মকভাবে প্রতিবেদনটি লেখা হয়েছে। প্রতিবেদনটির শেষে অনেকেই মন্তব্য করেছেন এমনটা সত্যি হলে তাঁরা  খুবই খুশি হতেন।

কি ওয়ার্ড সার্চের মাধ্যমে আরও দেখা যায় যে এই খবরটি বহুদিন থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকগুলি আন্তর্জাতিক ফ্যাক্টচেকিং ওয়েবসাইটে খবরটিকে ভুয়ো বলে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

এধরণেরই একটি খবর এর আগে ইন্ডিয়া টুডে ওয়েবসাইটে প্রকাশিত হয়।

 

 

ফ্যাক্ট চেক: না, আইসল্যান্ড ধর্মকে মানসিক ব্যাধি ঘোষণা করেনি
Claimআইসল্যান্ড সমস্ত ধর্মকে মানসিক অসুখ ঘোষণা করল Conclusion ব্যাঙ্গাত্মকভাবে প্রতিবেদনটি লেখা হয়েছে।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

RATNA RATNA @blowinindwind

The writer is citizen of planet earth, journalist, documentary filmmaker

Comment