ফ্যাক্ট চেক: পশ্চিমবঙ্গের দাবী করে ভাইরাল অন্ধ্রপ্রদেশে হনুমান মূর্তি ভাঙার ছবি
ভাইরাল সেই ছবিকে ডানকুনির ঘটনা বলে শেয়ার করা হল
- Total Shares
সম্প্রতি নেটিজেনদের অনেকে ভাঙা হনুমান মূর্তির এক ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল সেই ছবিতে লেখা হয়, "ডানকুনিতে বজরংবলির মুর্তি ভাঙাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! অভিযুক্ত কে গ্রেফতার দা-বিতে বিক্ষোভ!"

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখা যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই ছবিতে আসলে অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় ঘটা এক হনুমান মূর্তি ভাঙার ছবিকে দেখতে পাওয়া যায়।
ভাঙা হনুমান মূর্তির ভাইরাল সেই ছবিকে রিভার্স সার্চ করে আমরা তাকে এবছরের সেপ্টেম্বরের ২৩ তারিখে প্রকাশিত "দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসে"র এক প্রতিবেদনে খুঁজে পাই।
ওই প্রতিবেদনে এই ছবির ক্যাপশন হিসাবে লেখা হয়, "মঙ্গলবার গভীর রাতে পাথিকোন্দা শহরের বেঙ্গালুরু রোডে হনুমানের মূর্তিটি ভাঙচুর করা হয়।"

রিপোর্টটি থেকে আমরা জানতে পারি, অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় স্থানীয় বাসিন্দারা সেপ্টেম্বরের ২৩ তারিখ সকালে এক হাত ভাঙা এই হনুমান মূর্তিটিকে বেঙ্গালুরু রোডের উপর পড়ে থাকতে দেখেন।
যদিও পশ্চিমবঙ্গের ডানকুনির গোবরা এলাকায় হনুমান মূর্তি উপড়ে ফেলার ঘটনার সমসাময়িক এক রিপোর্ট আমরা খুঁজে পাই।
"পত্রিকা"র প্রকাশিত অক্টোবরের ২৮ তারিখের সেই প্রতিবেদনে ঘটনাটি রিপোর্ট করার পাশাপাশি উপড়ে ফেলা হনুমান মূর্তিটিকেও ছবিতে দেখানো হয়।

এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই ছবিতে আসলে অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় ঘটা এক হনুমান মূর্তি ভাঙার ছবিকে দেখতে পাওয়া যায়।পশ্চিমবঙ্গের ডানকুনির ঘটনার সাথে এই ছবির কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

