ফ্যাক্ট চেক: শিশুকে দুধ খাওয়ানোর এই ছবি ভারতের কোনও ডিটেনশন সেন্টারের নয়

আর্জেন্টিনার এই ছবি বিভ্রান্তিকর দাবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

 |  1-minute read |   27-12-2019
  • Total Shares

''এই দৃশ্য আর নাতাই বঙ্গজননী দিচ্ছে ডাক NRC-CAA নিপাত যাক''।২৫ ডিসেম্বর ঈশান ঘোষ নামের এক ফেসবুক ব্যবহারকারী এই ক্যাপশন সহ একটি ছবি পোস্ট করেছেন। তাঁর ক্যাপশন থেকে স্পষ্ট তিনি এই নারীকে বঙ্গ নারী বলে উল্লেখ করেছেন।

mother-baby-body_122719024633.jpg

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া)-এর পাওয়া তথ্য অনুযায়ী এই পোস্টটি রীতিমতো বিভ্রান্তি ছড়িয়েছে। এখানে দেখতে পারেন পোস্টটির আর্কাইভ।

আফওয়া বিষয়টি নিয়ে খোঁজ খবর করতে শুরু করে প্রথমেই ছবিটি রিভার্স সার্চ করে। সেখান থেকে বেশ কয়েকটি লিঙ্ক পাওয়া যায়। দেখা যায় এই ছবিটি বহু বছর ধরেই নানা রকম মিডিয়া প্লাটফর্মে ঘুরছে।

আফওয়া তথ্যানুসন্ধান করে দেখেছে ছবিটি আসলে আর্জেন্টিনার। ইন্ডি মিডিয়া আর্জেন্টিনা নামের একটি ওয়েবসাইটে ছবিটি পোস্ট হয় ১১ মার্চ ২০১৩ সালে। ছবিটির উপরে লেখা একটি তারিখ পাওয়া যায়, তাতে দেখা যায় ১২ জানুয়ারী ২০১৩ সাল। রেডিটেও ছবিটি পাওয়া যায়। আপলোড করা হয়েছিল ৫ বছর আগে। যিনি আপলোড করেছেন তিনি লিখছেন আর্জেন্টিনার সরকার গরিবদের জন্য হাউসিং বানাচ্ছিলেন। কিন্তু তৈরী হওয়ার আগেই সেখানে আশপাশের বস্তি থেকে মানুষ এসে দখল করেন। তখন পুলিশ তাদের বার করে দেয়। সে সময় এই ছবি তোলা হয়। পিন্টারেস্টও এই ছবি আপলোড করে একজন একটি ব্লগের রেফারেন্স দেন। ব্লগটির নাম controappuntoblog.org তাই নানা রকম সোর্স থেকে পাওয়া তথ্য থেকে আমরা জানতে পারি যে এটি আসলে ভারতের কোনো ডিটেনশন ক্যাম্পের ছবি নয়। ছবিটি আর্জেন্টিনার।

ফ্যাক্ট চেক: শিশুকে দুধ খাওয়ানোর এই ছবি ভারতের কোনও ডিটেনশন সেন্টারের নয়
Claimশিশুকে দুধ খাওয়ানোর এই ছবি ভারতের একটি ডিটেনশন সেন্টারের Conclusion এই ছবি আর্জেন্টিনার
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

RATNA RATNA @blowinindwind

The writer is citizen of planet earth, journalist, documentary filmmaker

Comment