
ফ্যাক্ট চেক: ভারতের বলে দাবী বাংলাদেশের নোয়াখালীর এই ঘটনাকে
- Total Shares
সম্প্রতি, গাছে ঝুলন্ত এক মহিলা ও জলে ভাসতে থাকা এক শিশুর মৃতদেহের একটি ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।ছবিটিতে লেখা হয়, "আত্মনির্ভর ভারতে"র একটি ছবি যা রক্তাত্ত অশ্রু ঝরাতে বাধ্য করে।
"আত্মনির্ভর ভারত" কথাটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সাম্প্রতিক বক্তৃতায় বেশ কয়েকবার ব্যবহার করেন।
'মোহিব শেখ' নামের এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল সেই ছবিটি পোস্ট করেন।

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক-নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই ছবিতে করা দাবীটি অসত্য।ছবিটি ভারতের নয়, বাংলাদেশের।
আপনারা পোস্টটির আর্কাইভ ভার্শনটি এখানে দেখতে পাবেন।
গুগল রিভার্স ইমেজ সার্চ করে আমরা দেখতে পাই, ভাইরাল এই ছবিটিকে অনেকগুলি বাংলা খবরের প্রতিবেদনে ব্যবহার করা হয়।
বাংলা ট্রিবিউন নামে বাংলাদেশের এক অনলাইন খবরের ওয়েবসাইট অনুযায়ী, এটি সেদেশের নোয়াখালী জেলায় ঘটে।
মে মাসের ২৯ তারিখে পুলিশ বিবি মরিয়ম নামের এক মহিলা ও তার আড়াই বছরের মেয়ের দেহ উদ্ধার করে।মরিয়মের ভাই অভিযোগে বলেন, স্বামীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের বিষয় নিয়ে তার বোনের পরিবারে প্রায়ই ঝগড়া হত ও এর জেরেই সন্তানসহ তার বোনকে হত্যা করা হয়।
অন্য এক রিপোর্ট অনুযায়ী, নিহত মহিলার স্বামীর পরিবারের সবাই পলাতক।'দ্য ডেইলি অবজার্ভার' বলে এক বাংলাদেশি সংবাদপত্রও ঘটনাটি রিপোর্ট করে।
অতএব, এর থেকে পরিষ্কার, ভাইরাল এই ছবিটির সাথে ভারতের কোনো সম্পর্ক নেই।এটি বাংলাদেশের নোয়াখালী জেলার ঘটনা।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false


