ফ্যাক্ট চেক: বিভ্রান্তিকর দাবী করে ভারতীয় সেনার পুরোনো ভিডিও ভাইরাল

সাম্প্রতিক ভারত ও চীন উত্তেজনার সাথে জুড়ে অনেকে শেয়ার করলেন এই ভিডিও

 |  1-minute read |   01-10-2020
  • Total Shares

গত বেশ কয়েক মাস ধরেই লাদাখে সীমানা সংক্রান্ত বিতর্কের জেরে উত্তপ্ত হয়েছে ভারত ও চীন দুদেশের সম্পর্ক।

এরই মধ্যে গোলাগুলির এক ভিডিও ভারতীয় সেনা চীনের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করতে সম্প্রতি রিলিজ করেছে দাবী করে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

ফেসবুক পেজ 'আরএসএস ইন্টারন্যাশনালে'র তরফ থেকেও একই দাবী করে ভাইরাল সেই ভিডিওকে পোস্ট করা হয়।

screenshot-2020-10-0_100120091334.png

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, এক বছরেরও বেশি পুরোনো ভারতীয় সেনার সামরিক মহড়ার সাথে সম্প্রতি হওয়া ভারত ও চীনের মধ্যেকার উত্তেজনার কোনো সম্পর্ক নেই।

রিভার্স সার্চ করে আমরা এই ভিডিওর দীর্ঘতর সংস্করণকে ২০১৮ সালের 'লাইভফিস্ট' নামের এক সংবাদমাধ্যমের করা টুইটে দেখতে পাই।

সেবছরের জুনের ২৮ তারিখের সেই টুইটে এই ভিডিওকে মহারাষ্ট্রের দেওলালি রেঞ্জে করা ভারতীয় সেনার করা এক মহড়া বলে উল্লেখ করা হয়।

'লাইভফিস্ট' ছাড়াও একই তথ্যের উল্লেখ করে এই ভিডিওকে আমরা সেসময়কার 'ইকোনোমিক টাইমস' ও 'এবিপি নিউজে'র রিপোর্টেও দেখতে পাই।

অতএব, এর থেকে বলা যেতে পারে, এক বছরেরও বেশি পুরোনো ভারতীয় সেনার সামরিক মহড়ার এই ভিডিওর সাথে বর্তমান ভারত ও চীনের মধ্যে হওয়া উত্তেজনার কোনো সম্পর্ক নেই।

ফ্যাক্ট চেক: বিভ্রান্তিকর দাবী করে ভারতীয় সেনার পুরোনো ভিডিও ভাইরাল
Claimচীনের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করতে ভারতীয় সেনা সম্প্রতি এই ভিডিও রিলিজ করেছে Conclusion এক বছরেরও বেশি পুরোনো ভারতীয় সেনার সামরিক মহড়ার এই ভিডিওর সাথে বর্তমান ভারত ও চীনের মধ্যে হওয়া উত্তেজনার কোনো সম্পর্ক নেই
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Srijit Srijit @srijitofficial

Srijit Das is a journalist with India Today. Srijit earned his bachelor's degree in Engineering and served as a campus ambassador of IIT Kharagpur E-Cell during his college days. He has a love of reading books in his free time.

Comment