ফ্যাক্ট চেক: ভারতে তৈরি হয়ে গেলো করোনা ভাইরাসের ওষুধ?

বিভ্রান্তিকর শিরোনাম দিয়ে খবরটি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

 |  1-minute read |   26-02-2020
  • Total Shares

বংনিউজ২৪x৭ নামের একটি ফেসবুক পেজ একটি লিঙ্ক পোস্ট করেছে সঙ্গে ক্যাপশন, 'বিশ্বকে তাক লাগিয়ে ভারতে তৈরি হল করোনা ভাইরাসের ভ্যাকসিন।'

ভাইরাল পোস্টটি শেয়ার হয়েছে সাড়ে সাত হাজারের কাছাকাছি।

bongnews24x7-com---p_022620074404.jpg

এখানে দেখতে পারেন পোস্টটির আর্কাইভ।

ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম দেখেছে দাভিতি সঠিক নয় এবং যে রিপোর্টির লিঙ্ক ব্যবহার করা হয়েছে তার শিরোনামটিও বিভ্রান্তিকর।

আমরা গুগল কি ওয়ার্ড সার্চ করে দেখি, যে এই দাবিটি বিভ্রান্তিকর। ভারতে এখনও কোরোনা ভাইরাসের ওষুধ আবিষ্কার করা হয়নি। পুনের সিরাম ইনস্টিটিউট সবে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে। ফেব্রুয়ারির ১৯ তারিখে তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে, তারা নভেল করোনা ভাইরাস-এর টিকা বার করার জন্য গবেষণা শুরু করেছে। এই টিকা পরীক্ষা করার জন্য প্রস্তুত হতে অন্তত দু বছর সময় লাগবে। অর্থাৎ ট২২ সালের আগে এই টিকা পরীক্ষা নিরীক্ষার জন্য র্পস্তুত হবে না।

মার্কিন বায়োটেকনোলজি ফার্ম কোডাজেনিক্স-র সঙ্গে যৌথভাবে এই গবেষণা শুরু করেছে পুনের সিরাম ইনস্টিটিউট।

কোনও রিপোর্ট-এ প্রকাশ প্রি-ক্লিনিক্যাল স্টেজে থাকা এই গবেষণার ফল আসতে আরও অন্তত ৬ মাস।

তাই ভারত নভেল করোনা ভাইরাস আবিষ্কার করে ফেলেছে এই দাবিটি সঠিক নয় এবং বিভ্রান্তিকর।

ফ্যাক্ট চেক: ভারতে তৈরি হয়ে গেলো করোনা ভাইরাসের ওষুধ?
Claimতৈরী হয়ে গেলো করোনা ভাইরাসের ওষুধ Conclusion ভারতে এই নিয়ে গবেষণা শুরু হয়েছে, রিপোর্ট অনুযায়ী ফল পেতে এখনও ৬ মাস থেকে দু বছর ।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

RATNA RATNA @blowinindwind

The writer is citizen of planet earth, journalist, documentary filmmaker

Comment