ফ্যাক্ট চেক: ট্রাফালগার স্ক্যোয়ারে ভারতের স্বাধীনতা দিবস উদযাপন?
ভুয়ো দাবি-সহ জেট শো-এর ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
- Total Shares
১৫ অগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে তেরঙা আবির উড়িয়ে জেট বিমানের খেলা নতুন কিছু নয়। কিন্তু চলতি বছরে সাম্প্রতিকতম স্বাধীনতা দিবসের পরই সোশ্যাল মিডিয়ায় ঘুরতে শুরু করে একটি ভিডিও। তাতে দেখা যায় একটি প্রাসাদোপম বাড়ির পিছন থেকে লাল, সবুজ ও সাদা রঙের ধোঁয়া উড়িয়ে বেরিয়ে আসছে ন’টি জেট বিমান। সোশ্যাল মিডিয়াতে দাবি করা হয়, লন্ডনের ট্রাফালগার স্ক্যোয়ারে ভারতের স্বাধীনতা দিবসের সম্মানে এই জেট শো-এর আয়োজন করা হয়েছিল।
ইন্ডিয়া টুডের অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া) ভিডিওটি খতিয়ে দেখে যে, এই দাবি একেবারেই ভুয়ো। ওই শো ১৫ অগস্টের সম্মানে ট্রাফালগার স্ক্যোয়ারে হয়নি। ওটি আদতে রোমে অনুষ্ঠিত ইতালির প্রজাতন্ত্র দিবসের উৎসব।
চলতি বছর ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের পরেই ভিডিওটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। গত ১৭ অগস্ট সতীশ আগরওয়াল নামে জনৈক ব্যক্তি ফেসবুকে ভিডিওটি শেয়ার করে লেখেন, “মিস না করে এক মিনিটের এই ভিডিওটি দেখুন। এটি ট্রাফালগার স্ক্যোয়ারের এক অনবদ্য ভিডিও। লন্ডনে ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের মুহূর্ত। জয় হিন্দ।“ তবে কিছুক্ষণের মধ্যেই কমেন্টে অনেক লেখেন যে ভিডিওটি ভুয়ো এবং এই পতাকা ভারতের নয়।

ইন্ডিয়া টুডের অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম-ও (আফওয়া) ভিডিওটির একটি ফ্রেম তুলে পরীক্ষা করে দেখে, ২০১৮ সালের ২ জুন চিনের জিনহুয়ানেট সংবাদ পোর্টালে এই ছবিটি বেরিয়েছিল। লেখা ছিল, রোমে ইতালির প্রজাতন্ত্র দিবস উদযাপনের ছবি। সেই কি-ওয়র্ড ব্যবহার করে আরও অনুসন্ধান করার পর ইতালির প্রজাতন্ত্র দিবস উদযাপনের বেশ কিছু একই ধরনের ভিডিও আফওয়ার নজরে আসে।
ঘটনা হল, প্রতি বছর ২ জুন ইতালির প্রজাতন্ত্র দিবসের উৎসবে বায়ুসেনার জেট বিমান এই তিন রঙের ধোঁয়া উড়িয়ে প্রদর্শন করে। ভিডিওতে যে প্রাসাদ দেখা যাচ্ছে সেটি দ্বিতীয় ভিত্তোরিও এমান্যুয়েল-এর স্মৃতিসৌধ। এখান থেকেই প্রজাতন্ত্র দিবসের প্যারেড শুরু হয়। ভিডিওতে ইতালির জাতীয় পতাকাও দেখা যাচ্ছে।
আসলে, ইতালির পতাকাতেও ভারতের পতাকার মতো তিনটি রঙই রয়েছে। লম্বালম্বি ভাবে সবুজ, সাদা ও লাল রঙের স্ট্রাইপ নিয়ে তৈরি ইতালির জাতীয় পতাকা। আর ভারতের জাতীয় পতাকায় গেরুয়া, সাদা ও সবুজ রঙ আনুভূমিক ভাবে বসানো।

কিন্তু জেট শো-এর ধোঁয়ায় সেগুলি একই রকম দেখতে লাগার ফলেই সম্ভবত সোশ্যাল মিডিয়াতে অনেকে বিভ্রান্ত হয়ে ভুয়ো দাবি করছেন।
সুতরাং আফওয়ার তদন্তে স্পষ্টই দেখা যাচ্ছে যে এই ভিডিওর সঙ্গে ট্রাফালগার স্ক্যোয়ার বা ভারতের স্বাধীনতা দিবস পালনের কোনও যোগাযোগই নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

