ফ্যাক্ট চেক: ৩১ ডিসেম্বরের ভিতর ব্যাঙ্কে ২০০০ টাকার নোট জমা করার খবর সঠিক নয়
সোশ্যাল মিডিয়া পোস্টটি ভুয়ো বলে জানালো আর বি আই
- Total Shares
গত ২২ অক্টোবর এক ফেসবুক ব্যবহারকারী হারু পাল দাবি করেছেন যে আরবিআই সম্প্রতি একটি নোটিফিকেশন দিয়েছে যে ৩১ ডিসেম্বরের মধ্যে সবাইকে ২০০০ টাকার নোট ব্যাংকে জমা করে দিতে হবে। ইন্ডিয়া টুডে খোঁজ নিয়ে দেখেছে দাবিটি সত্যি নয়।West Bengal - পশ্চিম বাংলা নামের একটি গ্রুপে পোস্টটি শেয়ার করে তিনি লিখেছেন, ''নোট বাতিলের ভুত আবারও মাথায়। কেন্দ্রীয় সরকার, জনগণের কাছে গচ্ছিত 2000 টাকার নোট 31 December 2019 এর আগেই ব্যাংকে জমা করার নির্দেশ দিয়েছে।''

পোস্টটি দেড়শোর উপর শেয়ার হয়েছে। এখানে দেখতে পাবেন পোস্টটির আর্কাইভ।আমরা পোস্টটি দেখা পরই আরবিআই-এর ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশন দেখি। সেখানে এ সংক্রান্ত কিছু দেখা যায় না। কারণ সাধারণত ব্যাংকই এধরণের নোটিশ দিয়ে থাকে। এরপর আমরা আর বি আইএর চিফ জেনারেল ম্যানেজার যোগেশ দয়ালের সঙ্গে যোগাযোগ করি। তিনি ইন্ডিয়া টুডেকে জানান, ''খবরটি গুজব, এধরণের কোনও নোটিশ নেই। এর আগেও এধরণের প্রশ্ন এসেছে। আমাদের পর্যায়ে আমরা এই খবর অস্বীকার করেছি। ''
আর পোস্টের দাবি অনুযায়ী কেন্দ্রীয় সরকার যদি এধরণের নোটিশ দিয়ে থাকে তাহলে তা কেন্দ্রীয় সরকার নিজে প্রেস বিজ্ঞপ্তি ইস্যু করে দেবে বা কোনও মন্ত্রী বা মন্ত্রী পর্যায়ের কেউ ঘোষণা করবেন। সোশ্যাল মিডিয়া ব্যাবহারকারীর মাধ্যমে এতো বড় ঘোষণা হবে না।
কিছুদিন আগে আরবিআই একটি আর টি আই-এর জবাবে জানিয়েছে গত ১৮ মাস ধরে ২০০০ টাকার নোট ছাপা বন্ধ রাখা হয়েছে। কিন্তু ৩১ ডিসেম্বরের ভিতর ২০০০ টাকার নোট ব্যাংকে জমা করার কোনও নোটিশ জারি করা হয়নি। তাই খবরটি সঠিক নয়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

