ফ্যাক্ট চেক: ভারত-পাক যুদ্ধজাহাজের সংঘাত নিয়ে ভাইরাল বিভ্রান্তিকর পোস্ট

এবছর এপ্রিলের দাবী করে ভাইরাল নয় বছরের পুরোনো ভিডিও

 |  2-minute read |   05-05-2020
  • Total Shares

সম্প্রতি ভারতীয় নৌজাহাজকে পাকিস্তানের যুদ্ধজাহাজের ধাক্কা মারার এক ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটির পোস্টে দাবী করা হয়েছে ঘটনাটি এবছরের এপ্রিলে ঘটেছে। 

অর্জন জে ঘড়িয়ালী নামের এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করে লেখেন, "এপ্রিল ২০, ২০২০ তে গুজরাট উপকূলে ভারতীয় নৌবাহিনী জাহাজ (আইএনএস তলওয়ার) এর সাথে পাকিস্তানি নৌ জাহাজের (পিএনএস ১৮২) সংঘাত। ভারত ও পাকিস্তান প্রমাণিত শত্রু নয়।রাজনৈতিক নেতারাই এই বিভাজন তৈরি করেন।"

capture_050520101737.png

আপনারা এর আর্কাইভ ভার্শনটি এখানে দেখতে পাবেন।এছাড়াও আরো অনেকে ফেসবুকে একই ধরণের দাবী করে ভিডিওটি পোস্ট করেন।

পাকিস্তানী সাংবাদিক ময়িদ পিরজাদাও এপ্রিল ১৪, ২০২০ তে এই ভিডিওটি টুইট করেন।   

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) দেখেছে দাবীটি বিভ্রান্তিকর এবং ভিডিওটি নয় বছরের পুরোনো।ঘটনাটি ২০১১ সালে ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস গোদাবরী ও পাকিস্তানী যুদ্ধজাহাজ পিএনএস বাবরের মধ্যে ঘটে।

আমরা ভিডিওটির ব্যাপারে জানতে কীওয়ার্ড সার্চ করি।অনুসন্ধানে দেখা যায় এই ভিডিওটি ২০১৪ সালে ইউটিউবে ইমরান আসলাম চ্যানেলে আপলোড করা হয়।ভিডিওটির ক্যাপশনে লেখা, "বাণিজ্যিক জাহাজ এমভি সুয়েজকে উদ্ধারের সময় পাকিস্তানী নৌজাহাজ ভার্সেস ভারতীয় নৌবাহিনী।"       

এরপর আমরা ঘটনাটি জানতে ভিডিওর ক্যাপশন অনুযায়ী গুগলে "পিএনএস বাবর", "ভারতীয় নৌসেনা"র মতো কিছু কীওয়ার্ড সার্চ করে ২০১১ সালের জুনের কিছু খবর খুঁজে পাই। 

এনডিটিভির সেই রিপোর্টে জুন ১৬, ২০১১ তারিখে আইএনএস গোদাবরীকে ধাক্কা দেওয়ার পর পাকিস্তানি যুদ্ধজাহাজে উপস্থিত লোকেদের উদযাপনের ভিডিও দেখানো হয়।

একে সূত্র হিসাবে ব্যবহার করে আমরা গুগলে কীওয়ার্ড সার্চ করে ভারতের বিদেশ মন্ত্রকের জুন ১৮, ২০১১ তারিখের একটি প্রেস রিলিজও খুঁজে পাই।এতে পাকিস্তান নৌবাহিনী জাহাজ (পিএনএস) বাবরের ঝুঁকিপূর্ণ আচরণের বিরুদ্ধে ভারতের পাকিস্তান সরকারের কাছে প্রতিবাদ জানানোর কথা উল্লেখ রয়েছে।

"টাইমস নাও" এর এক রিপোর্ট অনুযায়ী তৎকালীন ভারতীয় নৌসেনার চিফ অ্যাডমিরাল নির্মল ভার্মা বলেন "দুর্ভাগ্যক্রমে এমন একটি ঘটনা ঘটেছে যেখানে সমুদ্রে জাহাজ পরিচালনার দিক থেকে দেখতে গেলে পাকিস্তানের নৌবাহিনীর জাহাজটি অবিচক্ষণের মতো অনেকটাই কাছাকাছি চলে আসে।"

"দা হিন্দু"র এক প্রতিবেদনে বলা হয় পাকিস্তানের জাহাজটি পিছন থেকে আইএনএস গোদাবরীর কাছাকাছি থেকে চলে আসায় ভারতের সেই যুদ্ধজাহাজের একটি হেলিকপ্টার নেট ক্ষতিগ্রস্থ হয়। পিএনএস বাবর সোমালি জলদস্যুদের হাত থেকে কয়েক মাস পরে মুক্তি পাওয়া মিশরীয় বাণিজ্যিক জাহাজ এমভি সুয়েজের সাথে আসছিলো।

অতএব, ভাইরাল এই ফেসবুক পোস্টে লেখা এবছরের এপ্রিলে ভারত-পাক যুদ্ধজাহাজের সংঘাতের দাবীটি বিভ্রান্তিকর।ভিডিওটি নয় বছরের পুরোনো। 

 

ফ্যাক্ট চেক: ভারত-পাক যুদ্ধজাহাজের সংঘাত নিয়ে ভাইরাল বিভ্রান্তিকর পোস্ট
Claimএপ্রিল ২০, ২০২০ তে গুজরাট উপকূলে ভারতের আইএনএস তলয়ারের সাথে পাকিস্তানের পিএনএস ১৮২ এর সংঘাত Conclusion এটি পাকিস্তানের পিএনএস বাবর ও ভারতের আইএনএস গোদাবরীর সংঘাতের নয় বছরের পুরোনো ভিডিও
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Srijit Srijit @srijitofficial

Srijit Das is a journalist with India Today. Srijit earned his bachelor's degree in Engineering and served as a campus ambassador of IIT Kharagpur E-Cell during his college days. He has a love of reading books in his free time.

Comment