ফ্যাক্ট চেক: প্রধানমন্ত্রী মোদীর ফটোশপ করা ছবি ভাইরাল

প্রধানমন্ত্রীর আবুধাবি সফরের ছবিতে কারসাজি

 |  1-minute read |   27-08-2019
  • Total Shares

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আরব-সফর দেশ বিদেশে সকলের নজর কেড়েছে।

এরই সঙ্গে মোদীর একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে মোদীকে আরবি টুপি ও উড়নি মাথায় দেখা যাচ্ছে।

ফেসবুক ব্যবহারকারী এস কে সরিফুদ্দিন" এই ছবিটি পোস্ট করে লিখেছেন "মুখ্যমন্ত্রী হেজাব পরলে যদি "মমতাজ বেগম" হয়!  তাহলে প্রধানমন্ত্রী মোদি মাথায় উড়নি পরলে 'মোদী মোল্লা' বলা যাবেনা কেন ??"

modi-body_082719062432.jpg

পোস্টটি এখানে আর্কাইভ করা হয়েছে।

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া) এর তদন্তে জানা যায় যে একটি ভুয়ো পোস্ট।

নরেন্দ্র মোদীর এই ছবিটি ফটোশপ করা।

ভাইরাল ছবিটিতে রিভার্স ইমেজ সার্চ এর সাহায্যে আমরা ২৩শে অগাস্ট নরেন্দ্র মোদীর পোস্ট করা একটি টুইট খুঁজে পাই। এই টুইটে যে ছবি রয়েছে সেখানে  প্রধানমন্ত্রীর মাথায় কোনো আরবি টুপি বা  'ঘুটরা' নেই।

এই একই ছবি দেখতে পাওয়া যায় "দ ইন্ডিয়ান এক্সপ্রেস" খবর কাগজের ওয়েবসাইটে ২৪শে অগাস্ট প্রকাশিত 

একটি নিউজ রিপোর্টে। আবুধাবি পৌঁছানোর পর নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা করেন খালদুন খলিফা আল মুবারক।

মুবারক হলেন  আবুধাবি এক্সেকিউটিভ অ্যাফেয়ার্স অথরিটি চেয়ারম্যান। ছবিতে প্রধানমন্ত্রীর হাত ধরে তাকে হাটতে দেখা যাচ্ছে।

সুতরং ফেসবুক পোস্টের ভাইরাল ছবিটি একটি অতি নিম্নমানের ফটোশপ করা ছবি , মাথায় এমন কোনো "গুঠরা" পড়েননি মোদী।

এর আগে ফ্যাক্ট চেক ওয়েবসাইটে "বুম লাইভ"এই খবরটি প্রকাশ করে।

ফ্যাক্ট চেক: প্রধানমন্ত্রী মোদীর ফটোশপ করা ছবি ভাইরাল
Claimমাথায় আরবি উড়নি বা "গুঠরা" পড়েছেন মোদী Conclusion মাথায় কোনো গুঠরা পড়েননি মোদী, ভাইরাল ছবিটি ফটোশপ করা
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

CHAYAN KUNDU CHAYAN KUNDU @kunduchayan

Senior Producer, India Today TV.

Comment