ফ্যাক্ট চেক: চীনের হামলায় মৃত ১৫৮ জন ভারতীয় সেনা, ফেসবুকে ভাইরাল ভুয়ো পোস্ট

তদন্তে দেখা গেছে, তিন বছরের পুরোনো এই ছবিটির সাথে করা দাবীটি ভুয়ো

 |  2-minute read |   01-06-2020
  • Total Shares

সম্প্রতি ভারত ও চীনের উত্তেজনার মাঝেই জ্বলতে থাকা সেনার এক গাড়ির ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।ফেসবুকের কিছু পোস্টে সেই ছবিসহ দাবী করা হচ্ছে, সিকিমে চীনা সেনার করা এক রকেট হামলায় ১৫৮ জন ভারতীয় সেনার মৃত্যু হয়।

বেশ কিছু ফেসবুক ব্যবহারকারী একই ধরণের দাবীসমেত ছবিটি আপলোড করে লেখেন, "উত্তর সিকিমের নাকু লা সেক্টরে ভারত ও চীনের সেনাবাহিনীর সংঘর্ষ" অথবা "সিকিমে চীনের বিদ্ধংসী রকেট হানায় ভারতের নিরাপত্তা বাহিনীর ১৫৮ জন মৃত।ভারতীয় সংবাদমাধ্যম এই খবর চেপে যাচ্ছে"।

fb-china-attack-clai_060120110030.png

ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) তদন্তে দেখেছে দাবীটি ভুয়ো।ভাইরাল এই ছবিটি তিন বছরের পুরোনো।তাছাড়া সিকিমে চীনের রকেট হানায় ১৫৮ জন ভারতীয় সেনার মৃত্যুর খবরটিও সত্যি নয়।

অনেকেই এই ধরণের পোস্ট ফেসবুকে শেয়ার করেছেন।

fb-china-attack_060120110043.png

"টিনআই" রিভার্স ইমেজ সার্চ ব্যবহার করে আমরা দেখতে পাই আরও তিনটি ছবিসমেত বেশ কিছু পাকিস্তান ও চীনের সংবাদমাধ্যম ভাইরাল এই ছবিটি ২০১৭ সালের জুলাই থেকে কয়েকবার ব্যবহার করে।

২০১৭ সালে ডোকালামে ভারত ও চীনের মধ্যে হওয়া উত্তেজনার মাঝে বেশ কিছু পাকিস্তানী সংবাদমাধ্যম তখন এই ছবিগুলিসহ ভুয়ো খবর ছড়িয়ে বলে, "চীনের সেনার হাতে ১৫৮ জন ভারতীয় সেনার মৃত্যু"।

ভারত ও চীন উভয়পক্ষই পাকিস্তানী সেই রিপোর্টকে ভুয়ো খবর বলে প্রত্যাখ্যান করে।তখনকার মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ভারত সরকার স্পষ্ট করে জানায় ভাইরাল এই ছবিগুলি অন্য ঘটনার এবং অপ্রাসঙ্গিক। 

মে ২০১৭ সালের বেশ কয়েকটি সংবাদ প্রতিবেদনে বলা হয়, অরুণাচল প্রদেশের তাওয়ং-এর একটি সেনা ছাউনিতে দুর্ঘটনাবশতঃ এক মর্টার বিস্ফোরণ ঘটে এবং এতে ছয়জন সেনা আহত ও একজন মারা যায়।

স্থানীয় সেনা সূত্র থেকে জানা যায়, ভাইরাল এই ছবিটি সেই ঘটনার।যদিও আমরা তাওয়াং এর সেই ঘটনার ভাইরাল ছবিটির অনুরূপ ঠিক একই ছবি খুঁজে পাইনি।তাই আমরা ভাইরাল ছবিটির আসল উৎস এবং এর বিবরণ সম্বন্ধে নিশ্চিত হতে পারি না।তবে এটি নিশ্চিত, তিন বছরের পুরোনো ভাইরাল এই ছবিটির সঙ্গে বর্তমান ভারত ও চীনের উত্তেজনার কোনও যোগসূত্র নেই।

যেহেতু ভারত ও চীন কোনোপক্ষের তরফেই এমন দাবী করা হয়নি এবং সাম্প্রতিক উত্তেজনাকালে ভারতীয় সেনার মৃত্যুর মতো কোনো মিডিয়া রিপোর্ট প্রতিবেদন লেখার সময় অবধি পাওয়া যায়নি, তাই চীনা সেনার ১৫৮ জন ভারতীয় সেনাকে হত্যার ভাইরাল এই দাবীটি ভুয়ো তা বলা যেতে পারে।

 

ফ্যাক্ট চেক: চীনের হামলায় মৃত ১৫৮ জন ভারতীয় সেনা, ফেসবুকে ভাইরাল ভুয়ো পোস্ট
Claimসিকিমে চীনের রকেট হানায় মৃত ১৫৮ জন ভারতীয় সেনা।ছবিতে সেই হামলার ভয়াবহতা দেখা যাচ্ছে। Conclusion ভাইরাল এই ছবিটি তিন বছরের পুরোনো।চীনের হামলায় ১৫৮ জন ভারতীয় সেনার মৃত্যুর দাবীটিও ভুয়ো।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

CHAYAN KUNDU CHAYAN KUNDU @kunduchayan

Senior Producer, India Today TV.

Comment