ফ্যাক্ট চেক: ভারতীয় সেনার নাম করে ভাইরাল বিদেশি সেনার ভিডিও
এটি আদতে ন্যাটোর এক যৌথ মহড়ার ভিডিও
- Total Shares
ভারতীয় সেনার বীরত্বের নিদর্শন তুলে ধরে অনেকেই সোশ্যাল মিডিয়ায় অনেক ছবি ও ভিডিও অন্যদের সাথে শেয়ার করেন।
এরই মধ্যে সম্প্রতি ফেসবুকে ভাইরাল সেনাদের নদীতে ব্রিজ বানানোর এক ভিডিও।পোস্টটিতে দাবী করা হল ভিডিওটি ভারতীয় সেনার।
ফেসবুক ব্যবহারকারী টেনিস মাহাতো ভাইরাল সেই ভিডিওটি পোস্ট করে লেখেন, "ভারতীয় সেনা আমাদের গর্ব জয় ভবানী || #পিওকে আমাদের ||"।

আপনারা পোস্টটির আর্কাইভ ভার্শন এখানে দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) তদন্তে দেখেছে ভাইরাল এই পোষ্টের দাবীটি বিভ্রান্তিকর ও এর সাথে ভারতীয় সেনার সম্পর্ক নেই।লিথুয়ানিয়ায় করা মার্কিন সেনার নেতৃত্বাধীন এক যৌথ মহড়ার এই ভিডিওটি ২০১৭ ইউটিউবে আপলোড করা হয়।
অনুসন্ধানের প্রথমে আমরা ভাইরাল এই ভিডিওটির সম্পর্কে জানতে ইনভিড ও রিভার্স সার্চ করি।এছাড়াও আমাদের ভিডিওটির মধ্যে থাকা ক্রেডিট অংশটিতে লেখা "এয়ার সোর্স মিলিটারি" নামটি চোখে পড়ে।
একে সূত্র হিসাবে ব্যবহার করে আমরা "এয়ার সোর্স মিলিটারি" নামের ইউটিউব চ্যানেলটিতে ২০১৭ সালের জুনের ২০ তারিখে আপলোড করা ভাইরাল এই ভিডিওটির সন্ধান পাই।
ভিডিওটির ক্যাপশন ও বিবরণ অংশ থেকে আমরা জানতে পারি এটি লিথুয়ানিয়ায় ন্যাটো জোটের শক্তি বাড়াতে কিছু দেশের সাথে করা মার্কিন সেনার যৌথ মহড়ার এক ভিডিও।সাবের স্ট্রাইক ১৭ এর এই মহড়ার সময় নদীর উপর দিয়ে ট্যাংক পারাপার করার জন্য অংশগ্রহনকারী সেনারা এই পন্টুন ব্রিজ তৈরি করে।
সাবের স্ট্রাইক ১৭ এর সেই মহড়ায় ভারতীয় সেনাবাহিনীর উপস্থিতির উল্লেখ পাওয়া যায় না।
অতএব, ভাইরাল এই ফেসবুক পোস্টটির দাবীটি বিভ্রান্তিকর ও এর সাথে ভারতীয় সেনার সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

