ফ্যাক্ট চেক: বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল ভারতীয় সেনার পুরোনো ছবি
আগস্ট মাসের ২৯ ও ৩০ তারিখে লাদাখে হওয়া সীমানা সংক্রান্ত বিতর্কের সাথে জুড়ে অনেকে সেই ছবিদের পোস্ট করলেন
- Total Shares
লাদাখে চীনের সাথে হওয়া সীমানা সংক্রান্ত বিতর্কের মধ্যেই ভারতীয় সেনার কিছু ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
নেটিজেনদের অনেকে সেই ছবিগুলি পোস্ট করে দাবী করেছেন, ভারতীয় সেনা এবছরের আগস্টের ২৯ ও ৩০ তারিখে চীন অধিকৃত অংশ দখল করে নিয়েছে।

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভারতীয় সেনার এবছরের আগস্টের ২৯ ও ৩০ তারিখে চীন অধিকৃত অংশ দখল করার দাবীর সাথে পোস্ট করা ছবিগুলির কোনো সম্পর্ক নেই।পুরোনো এই ছবিগুলির একে অপরের সাথেও কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায় না।
ইন্টারনেটে রিভার্স সার্চ করে এই ছবিগুলির সম্বন্ধে জানা আমাদের পক্ষে সম্ভব হয়।
ভাইরাল ছবি ১

'হিন্দুস্তান টাইমস' ও 'আউটলুক ইন্ডিয়া'র প্রতিবেদনে আমরা এই ছবিকে দেখতে পাই।এই ছবির ক্যাপশন হিসাবে সেখানে লাদাখে ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশের ৭৪ তম ভারতীয় স্বাধীনতা দিবস উদযাপনের কথা লেখা হয়।
ভাইরাল ছবি ২

এই ছবিকে জুনের ৯ তারিখে প্রকাশিত 'আউটলুক ইন্ডিয়া'র এক প্রতিবেদনে ব্যবহার করা হয়।সেই ছবির নীচে সংবাদসংস্থা 'পিটিআই'য়ের নাম উল্লেখ করে বলা হয়, ভারতের দিকের লাদাখ অংশে সেনাদের পাহারা দিতে দেখা যাচ্ছে।
ভাইরাল ছবি ৩

'ডিডি নিউজ' ও 'প্রভাত খবরে'র মে মাসের ২৪ তারিখের প্রতিবেদনে এই ছবিকে দেখতে পাওয়া যায়।
অতএব, এর থেকে বলা যেতে পারে, পুরোনো এই ছবিগুলির সাথে লাদাখে আগস্ট মাসের ২৯ ও ৩০ তারিখে ভারত ও চীনের মধ্যে হওয়া সীমানা সংক্রান্ত বিতর্কের কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

