'আজাদ কাশ্মীর' এবং সেনার নাম নিয়ে দাবি ঘিরে ধোঁয়াশা
সোশ্যাল মিডিয়ায় দাবিটি বিভ্রান্তিকর
- Total Shares
সোশ্যাল মিডিয়া পেজ আমরা কমিউনিস্ট একটি স্ক্রিনশট পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে যে আসিফ গফুর একটি টুইট করেছেন। তিনি একটি টুইটার পোস্ট করেছেন যেখানে তিনি টাইমস অফ ইন্ডিয়ার একটি লিঙ্ক পোস্ট করেছেন, সঙ্গে ক্যাপশন দিয়েছেন, From IOJ&K to Assam and all across India। ফেসবুক পেজটি এই স্ক্রিনশট পোস্ট করে ক্যাপশন দিয়েছে, ''আজাদ কাশ্মীরের দাবিকে সমর্থন করলেন সেনার মুখপাত্র আসিফ গফুর। এবার মোদী সরকার কি করবে? সেনাও তো সমর্থন করছে।''

এখানে দেখতে পারেন পোস্টটির আর্কাইভ।
ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া)-এর পাওয়া তথ্য অনুযায়ী এই পোস্টটির দাবিটি বিভ্রান্তিকর। আমরা প্রথমে এই টুইটার একাউন্টটি খুঁজে দেখি। দেখা যায় ওই একাউন্টটি পাকিস্তান সেনার মুখপাত্র আসিফ গফুরের ব্যক্তিগত একাউন্ট। এই একাউন্টের বিবরণীতে লেখা আছে, এটি তাঁর ব্যক্তিগত একাউন্ট। এই ব্যক্তিগত একাউন্ট-এ তিনি এই পোস্ট করেছিলেন। এখানে দেখতে পারেন সেই একাউন্ট এবং এই পোস্টটি। সেখানে তাঁর অফিসিয়াল একাউন্টের নামও উল্লেখ করা আছে।
From IOJ&K to Assam and all across India.....#BeginingOfTheEnd #KashmirIsPakistan https://t.co/xdK3hGxjOI
— Asif Ghafoor (@peaceforchange) January 6, 2020
আসিফ গফুর আসলে পাকিস্তান সেনার মুখপাত্র, তাঁর সঙ্গে ভারতীয় সেনার কোনও যোগাযোগ নেই। কিন্তু দাবিতে যেভাবে বলা হয়েছে যে, ''আজাদ কাশ্মীরের দাবিকে সমর্থন করলেন সেনার মুখপাত্র আসিফ গফুর।'' এখানে কোন সেনার মুখপাত্র তা বলা হয়নি, ফলে এখানেই বিভ্রান্তির শুরু। তার উপর পরের লাইনে আবার বলা হয়েছে, ''এবার মোদী সরকার কি করবে? সেনাও তো সমর্থন করছে।'' অর্থাৎ ইঙ্গিত ভারতীয় সেনার দিকে। ''এবার মোদী সরকার কি করবে?'' এই প্রশ্নে বিভ্রান্তি আরও বেড়েছে। কারণ পাকিস্তান বরাবরই আজাদ কাশ্মীরের পক্ষে। পাক সেনার তরফে কে কি বলছে তা নিয়ে মোদী সরকারের দিকে এই প্রশ্ন ছুড়ে দেওয়ায এই বিভ্রান্তি আরও বেড়েছে। এই পোস্টটিতে কোথাও স্পষ্ট করে বলা হয়নি কোন সেনার কথা বলা হচ্ছে।
আমরা ভারতীয়রা, শুধুই 'সেনা' বলা মানে তা নিজেদের সেনা বোঝায়, অর্থাৎ ভারতীয় সেনা বোঝায়, আর অন্য দেশের সেনা বোঝাতে সেই দেশের নাম উল্লেখ করার প্রয়োজন। কোনও পাকিস্তানী যদি শুধু সেনা বলেন তাহলে তা পাক সৈন্যই বোঝায়, অন্য দেশের সৈন্য নয়।
আফওয়া গুগল-এ কি-ওয়ার্ড সার্চ করে দেখেছে যে ভারতীয় সেনা এধরণের কোনও পোস্ট করেনি বা টুইট করেনি। আর পাকিস্তানের যিনি টুইট করেছেন তিনি সেনার মুখপাত্র হলেও তিনি তাঁর ব্যক্তিগত একাউন্ট থেকে করেছেন। অফিসিয়াল একাউন্ট থেকে নয়, ফলে পাক সেনার সরকারি মন্তব্যের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। তাই মোদির এব্যাপারে কিছু করার নেই।
তাই পোস্টটি সব দিক থেকেই বিভ্রান্তিকর।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

