ফ্যাক্ট চেক: এই ছবি পাকিস্তানী সেনার শান্তি ভিক্ষার নয়
সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্টটি ভাইরাল
- Total Shares
ভারত পাকিস্তান সবসময়ই নাগরিকদের প্রিয় ইস্যু। সেখানে মিলিটারি থাকলে তো কথাই নেই। ৪ অগাস্ট বেশ কয়েকজন ফেসবুক ব্যবহারকারী একটি ছবি পোস্ট করে যেখানে দেখা যাচ্ছে যে একজন সৈন্য দাঁড়িয়ে যাঁকে পিছন দিক থেকে দেখা যাচ্ছে। আর তাঁর সামনে দূরে আরও কয়েকজন দাঁড়িয়ে,হাতে সাদা পতাকা। পোস্টটি করে তাঁরা লিখেছেন,
‘’আমাদের বীর #সেনাদের সার্জারীর ফল
পাকিস্তানের সেনারা হাতে সাদা পতাকা নিয়ে ভারতীয় সেনার কাছে শান্তি ভিক্ষা চাইছে
গর্ব করুন আমাদের সেনাদের উপরে
এবং বলুন জয় জওয়ান
এবং বলুন জয় জওয়ান
ভারত মাতা কি জয়’’
এই পোস্ট করেছেন জামুড়িয়া যুব মোর্চা গ্রামীণ ১ নামের একটি গ্রুপ।

পোস্টটির আর্কাইভ এখানে দেখতে পারেন।
মানস দাস নামের আরও একজন এই একই দাবি করেছেন যে পাকিস্তানী সৈন্যরা ভারতের কাছে শান্তি ভিক্ষা চাইছে।
ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া) দেখেছে পোস্টটির দাবি সত্যি নয় যে পাকিস্তানের সেনারা ভারতের সেনাদের কাছে ক্ষমা চাইছেন।
খবরটির সত্যতা যাচাইয়ের জন্য আমরা ছবিটি রিভার্স ইমেজ সার্চ করি।
দেখা যায় যে ছবিটির সঙ্গে অনেকগুলি নিউজ রিপোর্ট বেরিয়ে আসে। বেরিয়ে আসে ছবিটিও।
ঘটনাটি এরকম যে, পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের মিনিমার্গ আসতোর অঞ্চলের একটি সাত বছরের বাচ্ছা ছেলের শরীর কিষাণগঙ্গা নদীতে ভেসে যায়। নদীর জলের তোড়ে দেহটি ভাসতে ভাসতে ভারতে চলে আসে।
জুলাই মাসের ১১ তারিখে ভারতীয় সেনাদের নজরে আসে ঘটনাটি। তখনই তৎপরতার সঙ্গে সেনা বাচ্ছাটির দেহ উদ্ধার করে ২৪ ঘন্টার মধ্যে পাকিস্তানের সেনার হাতে তুলে দেয়। শিশুটির নাম আবিদ আহমেদ শেখ।দেহ হাত বদলের ঘটনাটি ঘটে উত্তর কাশ্মীরে বান্দিপোড়া জেলার চোরওয়ান সীমান্তে নিয়ন্ত্রণরেখার কাছে।
ঘটনাটি রিপোর্ট করে ইন্ডিয়া টুডে, ফ্রি প্রেস কাশ্মীর, টাইমস অফ ইন্ডিয়া ছাড়াও আরও অনেক মেইনস্ট্রিম মিডিয়া।
টুইটারেও ভরে যেতে থাকে আবিদের দেহ ফিরিয়ে দেওয়ার ঘটনাটি।
তাই আফওয়ার তদন্তে জানা যাচ্ছে উপরক্ত পোস্টটি সম্পূর্ণ মিথ্যা।
Moving. Indian Army hands over body of 7 year old Abid Sheikh of PoK who drowned in Krishenganga river and the body crossed over to India with flow of the river. Indian Army returned the body within 24hrs today at same spot in Gurez breaking all protocol for humanity. Kudos! pic.twitter.com/sgAaUR7tnN
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) July 11, 2019
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

