ফ্যাক্ট চেক: বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল এই তিন আইপিএস অফিসারের ছবি
নেটিজেনদের অনেকে এই অফিসারদের একই পরিবারের বলে ছবিটি পোস্ট করলেন
- Total Shares
একই পরিবারের দাবী করে সম্প্রতি তিনজন পুলিশ অফিসারের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
'শুভ্রা কিশোর নাগ' নামের এক ফেসবুক ব্যবহারকারী সেই ছবি পোস্ট করে লেখেন, "একই পরিবারের তিন ভাই বোন আইপিএস অধিকারী বেনে সবাইকে গর্বিত করিল জয় হিন্দ"।

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই পোস্টে করা দাবীটি বিভ্রান্তিকর।ছবিতে দেখতে পাওয়া তিনজন আইপিএস অফিসারেরা একই পরিবারের সদস্য নন।
রিভার্স সার্চ করে আমরা দেখতে পাই, আইপিএস অফিসার তুষার গুপ্তা এই ছবিকে ইনস্টাগ্রামে পোস্ট করে শ্রুত কীর্ত সোমবংসী ও পূজা বশিষ্ঠ নামের দুজনকে ট্যাগ করেন।
View this post on InstagramA post shared by Tushar Gupta (@tusharg_ips) on
একে সূত্র হিসাবে নিয়ে আমরা কীওয়ার্ড সার্চ করে ভারতীয় পুলিশ সার্ভিসের ওয়েবসাইটে ২০১৮ সালের এক বিজ্ঞপ্তি খুঁজে পাই।সেই লিস্টে একই ব্যাচের এই আইপিএস অফিসারদের নামের উল্লেখ পাওয়া যায়।
তাছাড়া, 'দ্য কুইন্টে'র এই প্রতিবেদনে বলা হয়, ছবিতে উপস্থিত আইপিএস অফিসার শ্রুত কীর্ত সোমবংসী জানান এই দাবীটি ভুল ও তারা তিনজনে একই ব্যাচের বন্ধু।
এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই ছবিতে দেখতে পাওয়া তিনজন আইপিএস অফিসারেরা হলেন একই ব্যাচের বন্ধু, একই পরিবারের সদস্য নন।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

