ফ্যাক্ট চেক: বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল প্রাক্তন আইপিএস অফিসারের এই ছবি
সম্প্রতি অনেকেই এই ছবিকে এমন দাবী করে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়
- Total Shares
বসে থাকা এক বিজেপি নেতার সামনে দাঁড়িয়ে রয়েছেন একজন আইপিএস অফিসার! এমনই দাবী করে সম্প্রতি এক ছবি ভাইরাল হয় সমাজ মাধ্যমে।
নেটনাগরিকরা সেই ছবিকে পোস্ট করে লেখেন, "এই ছবির মাধ্যমে বিজেপিকে বোঝা যায়... আইপিএস অফিসারকে দাঁড় করিয়ে রাখা হয়েছে যেখানে আইপিসি অফিসার বসে আছেন.."।

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনসুন্ধানে দেখে, ভাইরাল এই ছবিতে প্রাক্তন আইপিএস অফিসার কে আন্নামালাইকে দেখতে পাওয়া যায়।২০১৯ সালের মে মাসে আন্নামালাই আইপিএস পদ থেকে পদত্যাগ করেন ও ২০২০ সালের অগাস্ট মাসে বিজেপিতে যোগদান করেন।
ইন্টারনেটে রিভার্স সার্চ করে আমরা দেখতে পাই তামিলনাড়ু বিজেপির সহ-সভাপতি কে আন্নামালাইয়ের টুইটার প্রোফাইল থেকে জানুয়ারির ২৭ তারিখে এই ছবিকে টুইট করা হয়।
Never imagined a simple posture of mine while saying a vote of thanks for an event in Coimbatore will spark a social media outrage among Karnataka friends. ????♂️????♂️????Our National Gen Sec Shri @CTRavi_BJP ji was present in the event as our invitee! All is well friends ???? pic.twitter.com/Ub5iFZwTey
— K.Annamalai (@annamalai_k) January 27, 2021
এই ছবির বিষয়ে সেখানে কে আন্নামালাই জানান, "সাধারণ ভঙ্গিমায়" কোয়েম্বাটুরের এক অনুষ্ঠানে "ভোট অফ থ্যাংকস" দেওয়ার সময় তার দাঁড়িয়ে থাকার এই ছবি যে সমাজ মাধ্যমে ঝড় তুলতে পারে তা তিনি ভাবতে পারেননি।
এরপর আমরা কে আন্নামালাইয়ের বিষয়ে কীওয়ার্ড সার্চ করে ২০২০ সালের অগাস্ট মাসে প্রকাশিত "দ্য হিন্দু"র এক প্রতিবেদন খুঁজে পাই।
ওই প্রতিবেদনে সেসময় নয়াদিল্লিতে প্রাক্তন আইপিএস অফিসার কে আন্নামালাইয়ের বিজেপিতে যোগদানের কথা রিপোর্ট করা হয়।
২০১৯ সালের মে মাসে প্রকাশিত "ফিনান্সিয়াল এক্সপ্রেসে"র এই প্রতিবেদনে আইপিএস অফিসার পদ থেকে কে আন্নামালাইয়ের পদত্যাগ করার খবরটি প্রকাশিত হয়।
এবিষয়ে নিশ্চিত হতে ইন্ডিয়া টুডের তরফ থেকে কে আন্নামালাইয়ের সাথে যোগাযোগ করা হলে তিনি আমাদের জানান, ছবিটি এবছর জানুয়ারির ২৭ তারিখে বিজেপির এক দলীয় অনুষ্ঠানে তোলা হয়েছে।
আইপিএস অফিসারের বিষয়টি নিয়েও তিনি স্পষ্টভাবে বলেন, "স্বাভাবিকভাবেই আমি এখন আইপিএস অফিসার নই।"
এর থেকে বলা যেতে পারে, ২০১৯ সালে কে আন্নামালাই আইপিএস পদ থেকে পদত্যাগ করে ২০২০ সালে বিজেপিতে যোগদান করেন।এবছরের জানুয়ারি মাসে তোলা এই ছবিতে তাই কে আন্নামালাইকে আইপিএস অফিসার হিসেবে দেখতে পাওয়া যায় না।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

