ফ্যাক্ট চেক: এই রাস্তাটি কি গুজরাটের?
সোশ্যাল মিডিয়ায় নানা দাবি নিয়ে ঘুরছে ছবিটি
- Total Shares
''মোদীর রাজ্যে উন্নয়নের জোয়ার। গুজরাটে উন্নয়ন দেখবে না বলে, রাস্তার লাইট গুলোও মুখ ঘুরিয়ে নিয়েছে।'' আমরা কমিউনিস্ট নামের একটি ফেসবুক পেজ একটি ছবি পোস্ট করেছে যেখানে একটি রাস্তা দেখা যাচ্ছে। রাস্তার আলোগুলো পিচ রাস্তার দিকে মুখ না করে তাদের উল্টো ভাবে লাগানো হয়েছে। ইন্ডিয়া টুডের অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া) এর তথ্য অনুযায়ী এই দাবি বিভ্রান্তিকর। পোস্টটির স্ক্রিনশট এখানে দেখুন।

এখানে দেখতে পারেন পোস্টটির আর্কাইভ।
এছাড়াও ছবিটি নানা জায়গায় শেয়ার করা হয়েছে। শিব প্রকাশ নামে এক ব্যক্তি ছবিটি টুইটার-এ শেয়ার করে দাবি করেন এই ছবি কংগ্রেসের সময়ের।
সচিন কুমার ঝা নামের আরো এক টুইটার ব্যবহারকারী এই ছবিটি পোস্ট করেন।
আফওয়া বিষয়টি নিয়ে খোঁজ খবর শুরু করে।আমরা প্রথমে ছবিটি রিভার্স সার্চ করি। টিনআই, য়ানডেক্স এবং গুগল-এ সার্চ করে দেখা যায় এই ছবিটি ২০১৯ সালের অক্টোবর মাসে হেদি বেইকি নামের এক ব্যক্তি ট্রিপ এডভাইসর-এ আপলোড করেন। ছবিটির নিচে লেখা তেহরান প্রভিন্স।

অর্থাৎ এই পোস্ট সঠিক হলে ছবিটি গুজরাট নয়। কারণ তেহরান, ইরানের রাজধানী। ট্রিপ এডভাইসর-এ এই ছবিটি ইরানের আরও অন্যান্য ছবির মাঝে রয়েছে তাই ধারণা করা যায় যে ছবিটি তেহরান প্রভিন্সের হতে পারে। এই ছবিটির কমেন্টস বক্সেও নানারকম কমেন্টস রয়েছে। কেউ বলেছেন ছবিটি বাংলার, কেউ বলেছেন আফ্রিকার কিন্তু কেউই তথ্য প্রমান দিতে পরেননি। ট্রিপ এডভাইসর-এ এই ছবিটি ইরানের আরও অন্যান্য ছবির মাঝে রয়েছে। ওয়েবসাইটির 'তেহরান প্রভিন্স পিকচার' বিভাগে এই ছবিটি রয়েছে। তাই ধারণা করা যায় যে ছবিটি তেহরান প্রভিন্সের হতে পারে। যিনি এই ছবিটি শেয়ার করেছেন তিনি ইরানি। হেদি বেইকি একটি খুব কমন ইরানি নাম। তাই এটা কিছুটা অস্বাভাবিক যে হঠাৎ করে ইরানের সব ছবির মাঝখানে একটি গুজরাটের ছবি থাকবে। আমরা গুগল-এ গিয়ে হেদি বেইকি দিতেই অনেকগুলি ইরানি নাম চলে আসে। আমরা ফেসবুকেও এই একই নাম দিয়ে খোঁজ করি। আমরা সবাইকেই মেসেজ করেছি।
জানতে চেয়েছি তাঁরা এই ছবি পোস্ট করেছেন কিনা, করলে ছবিটি কোথাকার। তাঁরা উত্তর দিলে বিষয়টি আরও স্পষ্ট হতে পারে।
তবে ছবিটির লাইট পোস্টের উল্টো মুখ দেখে অনেকেই ভ্রূকুঞ্চন করেছেন। ছবিটি ভালোভাবে নিরীক্ষণ করলে দেখা যায় পিচ রাস্তার ধারের ধুলোবালির রাস্তাটি সম্ভবত তৈরী হচ্ছে। সাধারণত দুই পাকা রাস্তার মাঝামাঝি লাইটপোলের তার পাস করানো হয়। এক্ষেত্রে বাম দিকে পাকা রাস্তা তৈরির কাজ সম্ভবত চলছে। তার আগে লাইট পোল বসানো হয়েছে, তাই লাইটের মুখগুলি উল্টো মনে হচ্ছে।
ছবিটি কোথাকার সঠিকভাবে বলা না গেলেও যাঁর নামে ট্রিপ এডভাইসর-এ ছবিটি পোস্ট হয়েছে তাঁর/ তাঁদের উত্তরে পেলে আমরা পাঠকদের আরও তথ্য জানাতে পারবো। এছাড়াও ছবিটি সম্পর্কে আরো বিস্তারিত খোঁজ খবর চালাচ্ছে আফওয়া। আপডেট আসার সঙ্গে সঙ্গে আমরা পাঠকদের জানাবো।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

