ফ্যাক্ট চেক: না, ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই টুইটটি করেননি

তদন্তে দেখা গেছে, এক প্যারডি টুইটার প্রোফাইল থেকে টুইটটি করা হয়

 |  2-minute read |   20-06-2020
  • Total Shares

সম্প্রতি লাদাখে ভারত ও চীনের মধ্যে হওয়া সীমানা সংক্রান্ত উত্তেজনার মাঝেই এক টুইটের ছবি ভাইরাল ফেসবুকে।সেখানে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নাম ও ছবি ব্যবহার করে লেখা হয়, তিনি ভারতের সাথে আছেন।

টুইটের ছবিটিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে নেতানিয়াহুর একটি ছবিও দেখতে পাওয়া যায়।

'অভিজিৎ বসাক বিজেপি' নামের এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল সেই টুইটের ছবিটি পোস্ট করে লেখেন, "বিশ্বের অন্যতম সামরিক শক্তি ইজরায়েলের প্রধানমন্ত্রী টুইট করে ভারতের সাথে থাকার বার্তা দিয়েছে। যারা এতোদিন বলে বেড়িয়েছেন, মোদিজী এতোবার বিদেশ সফরে গিয়ে কি করেছেন, এটা তাদের জন্য...."।

screenshot-2020-06-1_062020120244.png

আপনারা এখানে পোস্টটির আর্কাইভ ভার্শন দেখতে পাবেন।

ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই পোস্টের দাবীটি বিভ্রান্তিকর।পোস্টের ছবিতে দেখতে পাওয়া টুইটটি আদতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নাম ও ছবি ব্যবহার করা এক প্যারডি টুইটার প্রোফাইল থেকে করা হয়।

তদন্তের প্রথমে আমরা ভাইরাল এই টুইটের ছবিতে দেখতে পাওয়া হ্যান্ডলটির নাম দিয়ে টুইটারে সার্চ করি।সেখান থেকে আমরা ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নাম ও ছবি ব্যবহার করা এই প্যারডি টুইটার প্রোফাইলটির সন্ধান পাই।

imageedit_2_97352964_062020120424.jpg

সেখানে আমরা দেখতে পাই, জুনের ১৭ তারিখে এই প্যারডি টুইটার প্রোফাইলটি ভারতের পাশে থাকার বার্তা দেওয়া এই টুইটটি করে।দেখতে পাওয়া যায়, টুইটটিতে ব্যবহৃত নরেন্দ্র মোদী ও ইজরায়েলের প্রধানমন্ত্রীর এই ছবিটি ২০১৮ সালের জানুয়ারির ১৪ তারিখে নয়াদিল্লিতে নেতানিয়াহুর ভারত সফরের সময় তোলা হয়।

অন্যদিকে, নেতানিয়াহুর আসল টুইটার প্রোফাইলটি থেকে আমরা জুনের ১৭ তারিখে এমন কোনো টুইট দেখতে পাইনি।

এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই পোস্টের দাবীটি বিভ্রান্তিকর।ছবিতে দেখতে পাওয়া টুইটটি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নাম ও ছবি ব্যবহার করা এক প্যারডি টুইটার প্রোফাইল থেকে করা হয়।

ইজরায়েলের স্থানীয় সংবাদমাধ্যম 'দ্য জেরুসালেম পোস্টে'র জুনের ১৮ তারিখের এক প্রতিবেদন অনুযায়ী, ইজরায়েল ভারতের সাথে ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্ব এবং চীনের সাথে মৈত্রীপূর্ণ সম্পর্ক চায়।

অন্যদিকে, 'দ্য হিন্দুস্তান টাইমসের' জুনের ১১ তারিখের এক রিপোর্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে নেতানিয়াহুর স্বাস্থ্য প্রযুক্তি, প্রতিরক্ষা এবং তথ্য প্রযুক্তিতে দ্বিপাক্ষিক সহযোগিতা প্রসারের সম্ভাবনা নিয়ে আলোচনার উল্লেখ করা হয়।

 

ফ্যাক্ট চেক: না, ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই টুইটটি করেননি
Claimজুনের ১৭ তারিখে ভারতের পাশে থাকার বার্তা দিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই টুইটটি করেন Conclusion ছবিতে দেখতে পাওয়া টুইটটি আদতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নাম ও ছবি ব্যবহার করা এক প্যারডি টুইটার প্রোফাইল থেকে করা হয়।নেতানিয়াহুর আসল টুইটার প্রোফাইলে জুনের ১৭ তারিখে এমন কোনো টুইট খুঁজে পাওয়া যায়নি।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Srijit Srijit @srijitofficial

Srijit Das is a journalist with India Today. Srijit earned his bachelor's degree in Engineering and served as a campus ambassador of IIT Kharagpur E-Cell during his college days. He has a love of reading books in his free time.

Comment