
ফ্যাক্ট চেক: ইজরায়েলি সেনার ফিলিস্তিনি কিশোরকে মারার ছবি এটি নয়
- Total Shares
সম্প্রতি এক নিরাপত্তা রক্ষীর হাঁটু দিয়ে একটি ছেলেকে মাটিতে চেপে রাখার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।ছবিটিকে অনেকেই আমেরিকার কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের ছবিসহ পোস্ট করেন।
সেখানে দাবী করা হয়, আমেরিকায় হওয়া জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের ধাঁচেই ভাইরাল সেই ছবিটিতে ইজরায়েলি সেনা এক ফিলিস্তিনি কিশোরকে মারছে।
জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের সেই ছবিসহ ফেসবুক পেজ 'মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী' ভাইরাল ছবিটিকে পোস্ট করে লেখে, "দুইটি ছবি।একটি আমেরিকার অপরটি ফিলিস্তিনের।পুলিশ ভিকটিমের গলা চেপে ধরে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলেছে।কিন্তু প্রথম ঘটনার প্রতিবাদে আমেরিকায় লক ডাউন ভেঙে মিছিল, সংঘর্ষ ভাঙচুর হয়েছে স্মরণকালের। মার্কিন মিডিয়া সোচ্চার হয়েছে এই জুলুমের বিরুদ্ধে।কিন্তু... ইসরাইলি জায়নবাদী পুলিশ কিংবা সেনাবাহিনীর লোকজন যখন ফিলিস্তিনি কিশোরকে মাটির সাথে চেপে ধরে মেরে ফেলে তখন মিডিয়া নিরব থাকে।বিশ্ব বিবেক নিরব থাকে।কারণ ওই কিশোরটি মুসলিম।তারপরও আমাদের মধ্যে বিবেদ, নিজেদের মধ্যে শত্রুতা।যে বিশ্বে বিবেক নেই সেই বিশ্ব সৌরজগত থেকে মুছে কি এমন ক্ষতি হবে বুঝিনা।(কপি)"।

আপনারা পোস্টটির আর্কাইভ ভার্শন এখানে দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই পোস্টের দাবীটি বিভ্রান্তিকর।আমেরিকায় জর্জ ফ্লয়েডের ছবিটির সাথে থাকা অন্য ছবিটি ইজরায়েলি সেনা অথবা ফিলিস্তিনি কিশোরের নয়।এটি লাতিন আমেরিকার দেশ চিলির চার বছরের পুরনো এক ঘটনা যেখানে দেওয়ালে গ্রাফিতি আঁকার জন্য ছোট একটি ছেলেকে গ্রেপ্তার করা হয়।
তদন্তের শুরুতে, ইনভিড টুল ব্যবহার করে আমরা এই ঘটনার বিষয়ে স্প্যানিশ ভাষায় লেখা একটি প্রতিবেদন খুঁজে পাই।২০১৬ সালের অক্টোবরের ২ তারিখের সেই প্রতিবেদনে ঘটনাটির এক ভিডিও পাওয়া যায় ও বলা হয় এটি চিলির ভালপারিসো শহরে ঘটেছে।
তাছাড়া, আমরা এই ঘটনাটির একটি ভিডিও ফেসবুকে খুঁজে পাই।
কীওয়ার্ড সার্চ করে আমরা চিলির রেডিও স্টেশন 'এডিএনে'র ঘটনাটির উপর করা একটি রিপোর্ট খুঁজে পাই।সেই রিপোর্টেও বলা হয়, ভিডিওটি ভালপারিসোতে তোলা হয় এবং নিরাপত্তা রক্ষীটি হলেন চিলির পুলিশ অফিসার এফ ভেনেগাস।
'২৪ হোরাস' নামে চিলির এক খবরের ওয়েবসাইটও ২০১৬ সালের অক্টোবরে ঘটনাটি রিপোর্ট করে।সেই রিপোর্ট অনুযায়ী, পুলিশটি ছেলেটিকে একটি দেয়ালে গ্রাফিতি করার জন্য আটক করে।
ভিডিওটি খুঁটিয়ে দেখলে, আমরা পুলিশ অফিসারটির হাতে এক সবুজ চিহ্ন লক্ষ্য করি।চিহ্নটি চিলির জাতীয় পুলিশ বাহিনী 'কারাবিনেরোস দে চিলি'র লোগোর সাথে মিলে যায়।

উপরোক্ত সমস্ত তথ্য প্রমান করে, ভাইরাল এই ছবিটি চিলির ও এটি ফিলিস্তিনি-ইজরায়েলি দ্বন্দ্বের সাথে সম্পর্কিত নয়।এছাড়াও, কোনও সংবাদ প্রতিবেদনে বলা হয়নি যে ছেলেটি মারা গিয়েছিল।
যদিও ভাইরাল এই ছবিটি চিলির, তবে ইজরায়েলি সেনারা ফিলিস্তিনিদের একইভাবে ঘাড়ে হাঁটু দিয়ে আটক করছে - এমন খবর পাওয়া গেছে।জর্জ ফ্লয়েডের মৃত্যুর পরে, অনেকে মার্কিন ও ইজরায়েলি বাহিনীর মধ্যে তুলনা টানা শুরু করেন।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false


