এই ছবিগুলি কি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদে দক্ষিণ আমেরিকায় বামেদের মিছিল?

ভুয়ো ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট

 |  3-minute read |   23-09-2019
  • Total Shares

আমরা কমিউনিস্ট নামের একটি ফেসবুক পেজ তিনটি ছবি পোস্ট করে দাবি করেছে যে ছবিগুলি সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদে দক্ষিণ আমেরিকায় বামেদের সংগঠিত করা মিছিল। ইন্ডিয়া টুডের অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া) এর তথ্য অনুযায়ী এটি একটি ভুয়ো পোস্ট।

গত ২১ সেপ্টেম্বর একটি ফেসবুক পেজ আমরা কমিনিস্ট তিনটি ছবি পোস্ট করেছে। ছবিগুলির সাথে ক্যাপশন রয়েছে,'' যেই খবর দালাল মিডিয়া আপনাকে দেখায় না। যাদবপুরের ক্যাম্পাসে বিজেপির গুন্ডা এবং গুণ্ডার সরদার বাবুল সুপ্রিয়র হামলার প্রতিবাদে দক্ষিণ আমেরিকায় বামাদের সংগঠিত প্রতিবাদি মিছিল।

রাজ্য ছেড়ে দেশ, এবার বিদেশেও খুলে যাচ্ছে বিজেপির মুখোশ।''

পোস্টটি ফেসবুকে বহু মানুষ শেয়ার করেছেন।

left-fake-body_092319065428.jpg

এখানে দেখুন পোস্টটির আর্কাইভ।

আফওয়া পোস্টটি নিয়ে খোঁজ খবর শুরু করে দেখে যে এটি পৃথিবীর নানা জায়গায় ক্লাইমেট চেঞ্জ-এর প্রতিবাদে সংগঠিত হওয়া মিছিল।

ছবিগুলি নিয়ে রিভার্স সার্চ করতেই আমরা দেখি ২১ সেপ্টেম্বর-ই গ্রেটা থর্নবার্গ ছবিগুলি টুইট করেন। সম্প্রতি পরিবেশ বদল নিয়ে শোরগোল ফেলে দেওয়া ১৬ বছর বয়সী সুইডিশ প্রতিবাদী মেয়ের নাম গ্রেটা থর্নবার্গ। ২১ সেপ্টেম্বর গোটা বিশ্ব জুড়ে ক্লাইমেট বদলের বিরুদ্ধে বিভিন্ন দেশের সরকার কাজ না করার প্রতিবাদে মিছিলের ডাক দিয়েছিলেন গ্রেটা।  গ্রেটার ডাকে গোটা বিশ্বে এই প্রতিবাদ মিছিল হয়।

এই ছবিগুলি সেই মিছিলের। ২১ সেপ্টেম্বর গ্রেটার টুইটার একাউন্ট-এ এই ছবিগুলি আপলোড করা হয়।

প্রথম ছবি: ছবিটি আমরা আলাদা করে নিয়ে এনলার্জ করি। সেখানে দেখা যাচ্ছে যে মানুষ যে ফ্ল্যাগগুলি ধরে আছেন সেটি ইউক্রেনের ফ্ল্যাগ। এবার ছবিটি গুগল রিভার্স সার্চে দিলে দেখা যায় ছবির নিচে Kerch.fm লেখা রয়েছে। এবার গুগল এ গিয়ে আমরা kerch খোঁজ করলে দেখতে পাই এটি ক্রিমিয়ার একটি শহর।  অর্থাৎ ক্লাইমেট বদল সামলানোর জন্য সমস্ত দেশের সরকারকে কাজ করতে বাধ্য করার জন্য যে মিছিল হয়েছিল Kerch-এ সংগঠিত মিছিলের ছবি এটি। 

crimea_092319070331.jpg

 দ্বিতীয় ছবি: এই ছবিটি নিয়ে রিভার্স সার্চ করে দেখা যায় আলেক্স স্টিফেন নামের একজন টুইটার-এ পোস্ট করেছেন ছবিটি। ক্যাপশনে লেখা অস্ট্রেলিয়ায় সবথেকে বড় প্রতিবাদ মিছিল। ওই টুইটের সূত্র ধরে আমরা গুগল-এ গিয়ে কি ওয়ার্ড দিয়ে সার্চ করি তখনি আমারা পেয়ে যাই বিজনেস ইনসাইডার-এর এই রিপোর্ট।

তৃতীয় ছবি: এই ছবিটি বার্লিনে ক্লাইমেট বদলের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ।

আমরা প্রথমে ছবিটি রিভার্স সার্চ করি সেখানে দেখা যায় একটি নিউজ-পোর্টালে এই ব্যাপারে খবর বেরিয়েছে। কিন্তু সেখান থেকে নির্দিষ্ট করে কিছু বোঝা যায় না। এরপর আমরা ছবিটি খুঁটিয়ে দেখে লোকেট করি বার্লিনের ভিকট্রি কলাম। নিশ্চিত হওয়ার জন্য আমরা 'টপ এট্ট্রাকশন্স বার্লিন''  টাইপ করি সেখান থেকে এডোবির স্টক ফটো ওয়েবসাইট-এ পেয়ে যাই বার্লিন ভিক্ট্রি কলামের ছবি। দুটো ছবি পাশাপাশি রাখলেই বোঝা যায় আসলে ছবিদুটি-র স্থান একই।

 

berlin-fake-copy_092319072038.jpg

 

 

adobe-stock_092319072257.jpg

তাই আমরা নিশ্চিত হই ছবিগুলির কোনোটাই না দক্ষিণ আমেরিকায়, না যাদবপুর ঘটনায় বামেদের প্রতিবাদ মিছিল। এই মিছিল ক্লাইমেট বদলের বিরুদ্ধে দেশের সরকারগুলির কাজ না করার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ।

 

এই ছবিগুলি কি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদে দক্ষিণ আমেরিকায় বামেদের মিছিল?
Claimদক্ষিণ আমেরিকায়, যাদবপুর ঘটনায় বামেদের প্রতিবাদ মিছিল। Conclusion এই মিছিল ক্লাইমেট বদলের বিরুদ্ধে দেশের সরকারগুলির কাজ না করার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

RATNA RATNA @blowinindwind

The writer is citizen of planet earth, journalist, documentary filmmaker

Comment