ফ্যাক্ট চেক: বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল পুরোনো ট্রাফিক জ্যামের এই ছবি
সাম্প্রতিক কৃষক আন্দোলনের সাথে জুড়ে অনেকেই এই ছবিকে সম্প্রতি পোস্ট করেন
- Total Shares
সাম্প্রতিক কৃষক আন্দোলনের কারণে দিল্লিতে সম্প্রতি বিভিন্ন রাস্তা বন্ধ হওয়ার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।
এরই মধ্যে ট্রাফিক জ্যাম হওয়ার এক ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
অনেকেই সেই ছবিকে সাম্প্রতিক কৃষক আন্দোলনের কারণে হওয়া ট্রাফিক জ্যামের দাবী করে সমাজ মাধ্যমে পোস্ট করেন।

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, এক বছরের পুরোনো ট্রাফিক জ্যামের এই ছবির সাথে সাম্প্রতিক কৃষক আন্দোলনের কোনো সম্পর্ক নেই।
ইন্টারনেটে রিভার্স সার্চ করে আমরা এই ছবিকে "হিন্দুস্তান টাইমস" ও সংবাদসংস্থা "এএনআই"য়ের ২০১৯ সালের করা টুইটে খুঁজে পাই।
Delhi-Gurugram border witnessed heavy traffic jam earlier today amid protests against #CitizenshipAmendmentAct across the Capital city.(Photo: ANI)Follow LIVE updates https://t.co/YjenQQIseY pic.twitter.com/9e69hl5iTG
— Hindustan Times (@htTweets) December 19, 2019
ওই দুই জায়গাতেই এই ছবির ক্যাপশন হিসাবে সেসময় দিল্লি ও গুরুগ্রাম সীমান্তে হওয়া ট্রাফিক জ্যামের কথা উল্লেখ করা হয়।
এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই ট্রাফিক জ্যামের পুরোনো ছবির সাথে সাম্প্রতিক কৃষক আন্দোলনের কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

