ফ্যাক্ট চেক: এই আলোকসজ্জা ক্রিস্টমাসের কোলকাতায়?
বিভ্রান্তিকর দাবি নিয়ে ছবিগুলি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়
- Total Shares
২৩ ডিসেম্বর অচিন্ত্য বসু মল্লিক নামের এক ফেসবুক ব্যবহারকারী কয়েকটি আলোকসজ্জার ছবি পোস্ট করে লিখেছেন , ''Cristmus festival 2019 আলোকিত কলকাতাচা য় না টাউন কলকাতা''
পোস্টটি বহুমানুষ ফেসবুকে শেয়ার করেছেন। এখানে দেখতে পারেন পোস্টটির আর্কাইভ।

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া)-এর পাওয়া তথ্য অনুযায়ী এই পোস্টটি রীতিমতো বিভ্রান্তি ছড়িয়েছে।
আমরা ছবিগুলি রিভার্স সার্চ করে দেখি এগুলি আসলে কোলকাতার ছবি নয়। আমরা ছবিগুলি রিভার্স সার্চ করতেই দেখা যায় ছবিগুলি আসলে জাপানের।
পিকটোইনফো নামের একটি ব্লগে এই ছবিগুলি আপলোড করা হয়েছিল। কুয়ানা শহরের একটি সেন্ট্রাল পার্কে এই লাইট উৎসব হয় শীত কালকে স্বাগত জানাতে। পার্কটির নাম নাবানা না সাতো। এই পার্কে একটি বিশাল টানেল আছে যা পুরোটাই লাইট দিয়ে সাজানো হয়।এই ব্লগ পোস্টের লিঙ্ক থেকে নামটি পেয়ে আমরা গুগলে গিয়ে পার্কটির নাম টাইপ করতেই দেখা যায় চিত্তকর্ষক আলোর ছবি। গুগলেও এই একই ছবিগুলি পাওয়া যায়।
ট্রাভেলনোটস নামের একটি ব্লগেও এই সব ছবিগুলি পোস্ট করা হয়েছিল ২০১৬ সালে। অর্থাৎ ছবিগুলি জাপানের এবং বেশ পুরনো। ট্রিপএডভাইসরেও এই ছবিগুলি দেখা যায়। সেখানেও উল্লেখ করা আছে এই ছবিগুলি জাপানের কুয়ানা শহরের।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

