ফ্যাক্ট চেক: চার বছরের পুরোনো এই ছবিটি লাদাখের সাম্প্রতিক ভারত-চীন সংঘাতের নয়
বিভ্রান্তিকর তথ্য সমেত ভাইরাল মালয় ভাষায় লেখা ব্লগসাইটের এক ছবি
- Total Shares
লাদাখে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে শহীদ হন কুড়ি জন ভারতীয় সেনা।এবিষয়ে বিভিন্ন তথ্য ও ছবিতে ভরে আছে সোশ্যাল মিডিয়া।
এরই মধ্যে সম্প্রতি বেশ কিছু ফেসবুক ব্যবহারকারী এক ব্যক্তির ক্ষতবিক্ষত পিঠের ছবি দিয়ে দাবী করেন, ইনি আহত ভারতীয় সৈনিক সুরেন্দ্র সিংহ, যিনি চীনের সৈন্যদের সঙ্গে লড়াই করে কোনোরকমে বেঁচে ফিরেছেন।

ফেসবুকের সেই পোস্টটি এখানে আর্কাইভ করা হয়েছে।
ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই ছবিটি কমপক্ষে চার বছরের পুরোনো।মালয় ভাষায় লেখা বিভিন্ন ব্লগে ছবিটি রয়েছে।লাদাখে ঘটে যাওয়া ভারত-চীনের সাম্প্রতিক সংঘাতের সঙ্গে এই ছবির কোনো সম্পর্ক নেই।
রিভার্স ইমেজ সার্চ করে আমরা দেখি, ভাইরাল এই ছবিটি বেশ কয়েকবছর ধরে ইন্টারনেটে রয়েছে।বিশেষতঃ, মালয় ভাষায় লেখা বিভিন্ন ব্লগে বহুবার এই ছবিটি ব্যবহার করা হয়।সেনাবাহিনীতে কমান্ডো ট্রেনিংয়ের সময় কি রকম কঠোর শারীরিক নির্যাতন করা হয় সেই বিষয়ে লেখা হয় এই ব্লগগুলিতে।মূলতঃ, ২০১৬ সালে এই ব্লগগুলি প্রকাশিত হয়।
নিরপেক্ষ ভাবে আমরা ভাইরাল এই ছবিটির ব্যাপারে সঠিক তথ্য জানতে পারিনি।তবে, এব্যাপারে আমরা নিশ্চিত যে চার বছরের পুরোনো এই ছবিটির সঙ্গে লাদাখে ভারত-চীনের সাম্প্রতিক সংঘাতের কোনো সম্পর্ক নেই।
এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই পোস্টের দাবীটি বিভ্রান্তিকর।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

