ফ্যাক্ট চেক: বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল নভ্যা নাভেলি নন্দার ছবি
নেটিজেনদের অনেকেই শ্বেতা বচ্চনের বলে এই ছবিকে সম্প্রতি পোস্ট করেছেন
- Total Shares
বলিউডে মাদক চক্র যোগ নিয়ে অভিযোগের প্রতিবাদে কিছুদিন আগে সংসদে নিজের বক্তব্য প্রকাশ করেছিলেন জয়া বচ্চন।তার সেই প্রতিক্রিয়ায় বিতর্ক তৈরি হয় বিভিন্ন মহলে।
এরই মধ্যে ফেসবুকে দুই মহিলার এক ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।ওই ছবিতে 'নেশাগ্রস্ত' অবস্থায় জয়া বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চনকে দেখতে পাওয়া যায় বলে দাবী করেন নেটিজেনদের কয়েকজন।
'তমাল কৃষ্ণেন্দু ভদ্র' নামের এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল সেই ছবিকে পোস্ট করে লেখেন, "এই নাশেরি , মদ্যপ, পাতা খোর শ্বেতা_বচ্চন এর মা জয়া_বচ্চন দু দিন আগে সংসদে ড্রাগ নিয়ে জ্ঞান বিতরণ করছিলেন !!"

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই ছবিতে আদতে অমিতাভ ও জয়া বচ্চনের নাতনি নভ্যা নাভেলি নন্দাকে দেখতে পাওয়া যায়।
আমরা রিভার্স সার্চ করে এই ছবিকে 'ডেকান ক্রনিক্যাল', 'দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস' ও 'মিস মালিনী'র এই প্রতিবেদনে খুঁজে পাই।
ওই প্রতিবেদনগুলিতে এই ছবিতে নভ্যা নাভেলি নন্দার উপস্থিতির কথা লেখা হয়।
এই ছবিটি ২০১৬ সালে ম্যানহাটনে নভ্যার ১৯ তম জন্মদিন উদযাপনের বলে সেখানে উল্লেখ করা হয়।
'বুম লাইভ'ও এই দাবীকে ফ্যাক্ট চেক করে।
এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই ছবিতে জয়া বচ্চনের নাতনি নভ্যা নাভেলি নন্দাকে দেখতে পাওয়া যায়, তার মেয়ে শ্বেতা বচ্চনকে নয়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

