ফ্যাক্ট চেক: বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল ভারতীয় বায়ুসেনা বিমানের পুরোনো ছবি
নেটিজেনদের অনেকেই সাম্প্রতিক পুলওয়ামার চিত্র বলে এই ছবিকে পোস্ট করেছেন
- Total Shares
ভারতীয় বায়ুসেনা বিমানের এক ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
'কাশ্মীর লাইভ নিউজ' নামের এক ফেসবুক পেজের তরফ থেকে ভাইরাল সেই ছবিকে পোস্ট করে দাবী করা হয়, নীচ দিয়ে ওড়া ভারতীয় বায়ুসেনার বিমানকে কাশ্মীরের পুলওয়ামায় দেখতে পাওয়া গেছে।

ভাইরাল সেই পোস্টের কমেন্ট অংশে অনেকে তাকে চীনের যুদ্ধবিমান বলেও উল্লেখ করেন।
এখানে ফেসবুকের সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই ভারতীয় বায়ুসেনার বিমানের ছবিটি এক বছরেরও বেশি পুরোনো।গত বছরের ফেব্রুয়ারী মাসে রাজস্থানের পোখরানে 'বায়ুশক্তি ২০১৯' নামের এক সামরিক মহড়া চলাকালীন এই ছবিকে তোলা হয়।
ভাইরাল এই ছবিকে রিভার্স সার্চ করে আমরা তাকে ২০১৯ সালের বেশ কয়েকটি প্রতিবেদনে খুঁজে পাই।
ওই প্রতিবেদনগুলি থেকে আমরা জানতে পারি ভারতীয় বায়ুসেনা বিমানের এই ছবিকে সংবাদসংস্থা 'অ্যাসোসিয়েটেড প্রেসে'র তরফ থেকে তোলা হয়।
একে সূত্র হিসাবে ব্যবহার করে আমরা 'অ্যাসোসিয়েটেড প্রেসে'র ফটোগ্যালারিতে গিয়ে ওই ছবিকে খোঁজার চেষ্টা করি।২০১৯ সালের ফেব্রুয়ারির ১৬ তারিখে মনীশ স্বরূপ নামের এক ফটোগ্রাফারের তোলা এই ছবিকে আমরা সেখানেই দেখতে পাই।

ভাইরাল এই ছবির বিষয়ে সেখানে বলা হয়, গত বছর রাজস্থানের পোখরানে 'বায়ুশক্তি ২০১৯' নামের এক সামরিক মহড়া চলাকালীন ভারতীয় বায়ুসেনা বিমানের এই ছবিকে তোলা হয়।
এর থেকে বলা যেতে পারে, রাজস্থানের পোখরানে তোলা এক বছরেরও বেশি পুরোনো ভাইরাল এই ছবির সাথে সাম্প্রতিক কাশ্মীরের পুলওয়ামার কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

