ফ্যাক্ট চেক: বুদ্ধ ধর্ম গ্রহণ করলেন জাস্টিন বিবার?

জাস্টিন বিবার এর ধর্ম নিয়ে ভাইরাল পোস্ট

 |  2-minute read |   28-08-2019
  • Total Shares

পাশ্চাত্য সংগীত তারকা জাস্টিন বিবার কি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে সন্ন্যাস নিয়েছেন?

ফেসবুক পেজ "হৃদয় বড়ুয়া" সম্প্রতি তিনটি ছবি পোস্ট করেছে,সেখানে লেখা "#ব্রেকিং_নিউজ এবার মায়ানমারে গিয়ে নিজের চিত্তকে শান্ত করার তাগিদে বৌদ্ধ ধর্ম গ্রহন করে প্রব্রজ্যা নিয়েছেন পৃথিবীর অন্যতম তারকা শিল্পী JUSTIN BIBER। (মায়ানমারের একটি পেইজ হতে সংগ্রহিত)"

justin_082819060753.jpg

তিনটি ছবির মধ্যে একটি জাস্টিন বিবারের একটি পুরস্কার নেওয়ার ছবি। দ্বিতীয়টি, একজন বৌদ্ধ সন্ন্যাসীর যার মুখশ্রী জাস্টিন বিবারের সঙ্গে মেলে। তৃতীয় ছবিতে একজন বৌদ্ধ সন্ন্যাসী একজন গৌড় বর্ণ পুরুষের মাথার চুল কামিয়ে দিচ্ছে।

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া) এর খোজঁখবরে জানা যায় যে পোস্টটি ভুয়ো। ক্যান্ডিয়ান সংগীতশিল্পী জাস্টিন বিবার মায়ানমারে গিয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে প্রবজ্জ্যা হন নি। পোস্টটির তিনটি ছবির মধ্যে দ্বিতীয় ছবিটি ফটোশপ করা। তৃতীয় ছবিটি জাস্টিন বিবারের নয়; তিনি মায়ানমারের এক জনপ্রিয় তরুণ সংগীতশিল্পী ও অভিনেতা হেইন মিন থু।

 

রিভার্স ইমেজ সার্চের সাহায্যে ছবিগুলি সম্পর্কে সঠিক তথ্য জানা যায়। প্রথম ছবিটি ২০১১ সালের ফেব্রুয়ারী মাসে প্যারিসে তোলা। বিনোদনজগতের বিদেশী ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, জাস্টিন বিবার "নেভার সে নেভার" এলবামের প্রিমিয়ারের জন্য প্যারিস গেছিলেন।

 

দ্বিতীয় ছবিটি একটি ফটোশপ করা ছবি। জাস্টিন বিবারের মুখমন্ডল ব্যবহার করে অন্য ছবির সঙ্গে মিশিয়ে তৈরী করা হয়েছে এই ছবিটি। সন্ন্যাসীর বেশে বিবারের এমন কোনো ছবি কখনো প্রকাশ হয় নি। জাস্টিন বিবারের এধরণের ফটোশপ করা আরও বহু ছবি ইন্টারনেটে পাওয়া যায়।

 

justin-morphed_082819055039.png

তৃতীয় ছবিটিতে একটি রিপোর্ট খুঁজে পাই। সেখানে বৌদ্ধ সন্ন্যাসীর একজন যুবকের মাথা নেড়ানোর এই ছবিটির সঙ্গে যুবকের আরও বেশ কিছু ছবি রয়েছে। ইন্টারনেটে খুঁজে আমরা জানতে পারি যে যুবকটি হলেন মায়ানমারের প্রসিদ্ধ সংগীতকার হেইন মিন থু, মিয়ানমারের নতুন প্রজন্মের ছেলেমেয়েদের কাছে যার জনপ্রিয়তা জাস্টিন বিবারের থেকে কিছু কম নয়।

 

নতুন কোনো ছবির শুটিংয়ের জন্য বৌদ্ধ সন্ন্যাসীর এই বেশ ধারণ করেন এই সংগীত শিল্পী। নিজের ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও এই ছবিগুলি গত জুলাই মাসে পোস্ট করেন, হেইন মিন থু।

capture_082819055400.jpg

জাস্টিন বিবার একজন স্বঘোষিত খৃস্টান ধর্মালম্বী। তার বুদ্ধ ধর্ম গ্রহণের খবরটি ভিত্তিহীন।

 

 

ফ্যাক্ট চেক: বুদ্ধ ধর্ম গ্রহণ করলেন জাস্টিন বিবার?
Claimজাস্টিন বিবার মায়ানমারে গিয়ে বৌদ্ধ ধর্ম গ্রহন করে প্রব্রজ্যা নিয়েছেন Conclusion জাস্টিন বিবার একজন স্বঘোষিত খৃস্টান ধর্মালম্বী। তার বুদ্ধ ধর্ম গ্রহণের খবরটি ও সেই সম্পর্কিত ভাইরাল ছবিগুলি ভিত্তিহীন।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

CHAYAN KUNDU CHAYAN KUNDU @kunduchayan

Senior Producer, India Today TV.

Comment