ফ্যাক্ট চেক: বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল কানহাইয়া কুমারের পুরোনো ছবি
নেটিজেনদের অনেকেই সম্প্রতি এই ছবিগুলিকে শেয়ার করেছেন
- Total Shares
দরজায় কড়া নাড়ছে বিহার নির্বাচন, ভোটের প্রচারে বিভিন্ন দলের প্রার্থীদের ব্যস্ততার সেই ছবি অনেকেই তুলে ধরছেন সোশ্যাল মিডিয়ায়।
এরই মধ্যে সিপিআই নেতা কানহাইয়া কুমারের কিছু ছবি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে।
'অমিত জয়সোয়াল' নামের এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল সেই ছবিগুলিকে পোস্ট করে লেখেন, "বাম প্রার্থীর সমর্থনে আমাদের কমরেড কানহাইয়া কুমার প্রচারে"।

নেটিজেনদের অনেকে সেই ছবিগুলিকে বিহারের দাবী করে শেয়ার করেন।
এখানে সেই পোস্টগুলির আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, কানহাইয়া কুমারের পুরোনো এই ছবিগুলির সাথে সাম্প্রতিক বিহারের নির্বাচনের কোনো সম্পর্ক নেই।
ভাইরাল এই ছবিগুলিকে রিভার্স সার্চ করে আমরা তাদের বিষয়ে জানতে পারি।
ভাইরাল প্রথম ছবি
সিপিআই প্রার্থী হিসেবে ২০১৯ সালে বিহারের বেগুসরাই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচন লড়ার জন্য কানহাইয়া কুমারের মনোয়ন পত্র জমা দেওয়া সংক্রান্ত এক প্রতিবেদনে এই ছবিকে খুঁজে পাওয়া যায়।এক বছরেরও বেশী পুরোনো ওই প্রতিবেদনে বলা হয়, কানহাইয়ার রোড শো এর এই ছবি সেসময়ও ভাইরাল হয়েছিল।
ভাইরাল দ্বিতীয় ছবি

২০১৯ সালের কানহাইয়ার এই ছবিকে আমরা "আউটলুক ইন্ডিয়া" ও "এবিপি লাইভের" দুই প্রতিবেদনে খুঁজে পাই।ওই প্রতিবেদনগুলি থেকে জানা যায়, কানহাইয়াকে এই ছবিতে সেসময় বিহারের বেগুসরাইতে লোকসভা নির্বাচনের জন্য মনোনয়ন পত্র দাখিলের পর রোড শো করতে দেখা যায়।
ভাইরাল তৃতীয় ছবি
কানহাইয়া কুমার এই ছবিকে ২০১৮ সালের ডিসেম্বর মাসে টুইট করেন।তিনি ওই টুইটে মহারাষ্ট্রের নাগপুরে বহুজন বিচার মঞ্চের আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার কথা লেখেন।
हमारा देश बाबा साहेब आंबेडकर के बताए इंसानियत और लोकतंत्र के मूल्यों के हिसाब से चलेगा, न कि लोगों को धर्म, जाति आदि के नाम पर बाँटने वाले संघियों की सोच के आधार पर। आज दीक्षा-भूमि नागपुर में बहुजन विचार मंच के संविधान जागर कार्यक्रम में युवाओं के जोश ने बेहतर कल की झलक दिखा दी। pic.twitter.com/2Pnskn0all
— Kanhaiya Kumar (@kanhaiyakumar) December 23, 2018
তাছাড়া আমরা কানহাইয়া কুমারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার সহযোগী ধনঞ্জয় সাম্প্রতিক নির্বাচনী প্রচারের ছবির দাবীটি নাকচ করে জানান, কানহাইয়ার কিছুদিনের মধ্যে বিহারে যাওয়ার কথা রয়েছে।
বিহারের এবছরের বিধানসভা নির্বাচন সম্বন্ধে কানহাইয়া কুমারের বক্তব্য 'দ্য লাল্লনটপে'র এই ভিডিওতে দেখা যাবে।
এর থেকে বলা যেতে পারে, পুরোনো ও অসম্পর্কিত কানহাইয়া কুমারের এই ছবিগুলির সাথে সাম্প্রতিক বিহারের নির্বাচনী প্রচারের কোনো যোগাযোগ নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

