ফ্যাক্ট চেক: বন্দুক হাতে এই লোকটি শাহিনবাগের গুলিচালনাকারী কপিল গুজ্জর নয়

জামিয়ার গোপাল শর্মার এই ছবি নিয়ে সম্প্রতি বিভ্রান্তি ছড়ায় সোশ্যাল মিডিয়ায়

 |  1-minute read |   31-12-2020
  • Total Shares

বিজেপিতে যোগদানের পর বিতর্কের মুখে কয়েক ঘন্টা পরেই শাহিনবাগে গুলি চালনাকারী কপিল গুজ্জরের সদস্যপদ বাতিল হওয়ার খবর সম্প্রতি প্রকাশিত হয় সংবাদমাধ্যমে। 

এরপরই বন্দুক তাক করে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির ছবি শাহিনবাগে গুলি চালনাকারী কপিল গুজ্জরের সাথে জুড়ে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

screenshot-2020-12-3_123120094248.png

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই ছবিতে আসলে এবছর জানুয়ারি মাসে নয়াদিল্লির জামিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে গুলিচালনাকারী রাম ভগত গোপাল শর্মাকে দেখা যায়।

ইন্টারনেটে রিভার্স সার্চ করে আমরা এবছরের জানুয়ারির ৩১ তারিখে প্রকাশিত "রয়টার্সে"র এক প্রতিবেদনে এই ছবিকে খুঁজে পাই।

এই ছবির বিষয়ে সেখানে লেখা হয়, নয়াদিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে জানুয়ারির ৩০ তারিখে নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ হওয়ার সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি বন্দুক তাক করেছেন।

উল্লিখিত তথ্যকে সূত্র হিসাবে ব্যবহার করে আমরা সংবাদসংস্থা "এএনআই" ও ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট "বুম লাইভে"র দুটি টুইট খুঁজে পাই।

ছবিতে দেখতে পাওয়া এই ব্যক্তিকে সেখানে রাম ভগত গোপাল শর্মা বলে উল্লেখ করা হয়।

এরপর কপিল গুজ্জরের শাহিনবাগে গুলি চালনার বিষয়ে জানতে আমরা কীওয়ার্ড সার্চ করে এবছরের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত "এই সময়ে"র এই প্রতিবেদনটিকে খুঁজে পাই।

সেখান থেকে আমরা জানতে পারি, জামিয়া মিলিয়ার পড়ুয়াদের লক্ষ্য করে গোপালের গুলি চালানোর ঘটনা কপিলকে অনুপ্রেরণা দেয়।

ফেব্রুয়ারির ১ তারিখ তাই শাহিনবাগের প্রতিবাদীদের লক্ষ্য করে শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে কপিল।

এর থেকে বলা যেতে পারে, শাহিনবাগের প্রতিবাদীদের লক্ষ্য করে কপিল গুজ্জর গুলি চালালেও ভাইরাল এই ছবিতে বন্দুক তাক করে থাকা ব্যক্তিটি হলেন নয়াদিল্লির জামিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে গুলিচালনাকারী রাম ভগত গোপাল শর্মা।

ফ্যাক্ট চেক: বন্দুক হাতে এই লোকটি শাহিনবাগের গুলিচালনাকারী কপিল গুজ্জর নয়
Claimএই ছবিতে কপিল গুজ্জরকে শাহিনবাগের প্রতিবাদীদের লক্ষ্য করে গুলি চালনা করতে দেখা যায় Conclusion নয়াদিল্লির জামিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে গুলিচালনাকারী রাম ভগত গোপাল শর্মাকে এই ছবিতে দেখতে পাওয়া যায়
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Srijit Srijit @srijitofficial

Srijit Das is a journalist with India Today. Srijit earned his bachelor's degree in Engineering and served as a campus ambassador of IIT Kharagpur E-Cell during his college days. He has a love of reading books in his free time.

Comment