ফ্যাক্ট চেক: করন জোহরের নাম করে ভুয়ো টুইটের ছবি ভাইরাল
দাবী করা হল, তিনি ভবিষ্যতে সিনেমা না বানানোর সিদ্ধান্ত নিয়েছেন
- Total Shares
অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর 'স্বজনপোষণ' বিতর্কে উত্তাল বলিউড।নেটিজেনদের একাংশের সেই রোষ থেকে বাদ যাননি করন জোহরের মতন পরিচালকও।
এরই মধ্যে, করন জোহরের নাম ও ছবি ব্যবহার করে সম্প্রতি ফেসবুকে ভাইরাল এক টুইটের ছবি।টুইটের সেই ছবিটিতে লেখা হল, ঘৃণার মুখোমুখি হয়ে ভবিষ্যতে করন জোহর সিনেমা না বানানোর সিদ্ধান্ত নিয়েছেন।
'শুভমিতা গুহ' নামের এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল সেই টুইটের ছবিটি পোস্ট করেন।

ভাইরাল সেই ফেসবুক পোস্টকে এখানে আর্কাইভ করা হয়েছে।
ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই টুইটের ছবিটি ভুয়ো।বলিউডি পরিচালক করন জোহর জুনের ১৭ তারিখে এমন কোনো টুইট করেননি।
তদন্তের শুরুতে, আমরা ভাইরাল এই টুইটের ছবিটিকে খুঁটিয়ে লক্ষ্য করি।তাতে দেখতে পাওয়া যায়, করন জোহরের নাম ও ছবি ব্যবহার করা টুইটের এই ছবিটিতে বিস্তর অসামঞ্জস্য রয়েছে।
প্রথমতঃ, পরিচালক করন জোহরের অফিসিয়াল টুইটার হ্যান্ডলটির নাম "@karanjohar", টুইটের ছবিতে উল্লিখিত "@johoraunlimited" নয়।

দ্বিতীয়তঃ, ফেসবুক পোস্টের এই টুইটের ছবিটিতে হ্যাশট্যাগের শেষ দুটি শব্দেও চোখে পড়ার মত বানান ভুল লক্ষ্য করা যায়।
তৃতীয়তঃ, জুনের ১৭ তারিখে করন জোহরের তরফ থেকে এমন কোনো টুইট করা হয়নি।

'মুম্বাই মিররের' এক প্রতিবেদন থেকে আমরা জানতে পারি, অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর শোকবার্তায় জুনের ১৪ তারিখে করা টুইটটির পর জুনের ১৮ তারিখ অবধি পরিচালক করন জোহর তার অ্যাকাউন্ট থেকে কোনো টুইট করেননি।
এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই টুইটের ছবিটি ভুয়ো।জুনের ১৭ তারিখে করন জোহরের তরফ থেকে এমন কোনো টুইট করা হয়নি।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

