ফ্যাক্ট চেক: কেজরিওয়ালের গায়ে নোংরা জল ছুঁড়লেন মহিলা?

দিল্লি ভোটের প্রাক্কালে বিভ্রান্তিকর দাবি নিয়ে ছবিটি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়

 |  1-minute read |   08-02-2020
  • Total Shares

দিল্লি ভোটের সময় একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বেনু গোপাল আইয়ার নামের এক ফেসবুক ব্যবহারকারী একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল হেটে যাচ্ছেন, তাঁর হয়ে জামা ভিজে রয়েছে। ফেসবুক ব্যবহারকারী তিনি পোস্টটির ক্যাপশন দিয়েছেন, '#ভোট_প্রচারত অবস্থায় #কেজরীবালের গায়ে ঘরমোছা #নোংড়াজল ছুড়লেন #দিল্লীর জনৈক #গৃহিনী ????????????

যদিও তিনি এই পোস্ট করে লিখেছেন, ''সংগৃহীত পোষ্ট'', কিন্তু তাঁর এই পোস্ট-এ বিভ্রান্ত হয়েছেন বহু মানুষ।

kejriwal-body_020820065525.jpg

এখানে পোস্টটির আর্কাইভ দেখতে পারেন।

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া)-এর পাওয়া তথ্য অনুযায়ী পোস্টটি বিভ্রান্তিকর।

আমরা ফটোটি রিভার্স সার্চ করে দেখতে পাই আইচৌক নামের একটি ওয়েবসাইটে ছবিটি ছাপা হয়েছিল গত ২১ অগাস্ট ২০১৭ সালে।

দিল্লির বাবনা উপনির্বাচনে প্রচার চলাকালীন কেজরিওয়াল কিভাবে ঘাম ঝরাচ্ছেন সেটাই এই রিপোর্ট-এ বর্ণনা করা আছে। এই একই ছবি রয়েছে এই ওয়েবসাইট -টিতে। এরপর কি ওয়ার্ড সার্চ করে আমরা একটি ভিডিও পাই যেখানে দেখা যায় এই একই ছবির ফ্রীজ শট। এই ভিডিওটিতে কেজরিওয়াল-কে একইরঙের জামাই দেখা যায়।

টুইটার-এ আপ রাজ্যসভা এম পি সঞ্জয় সিং-ও এই একই ছবি পোস্ট করে লেখেন কেজরিওয়াল বাবনাতে মানুষের কৃতজ্ঞতার সঙ্গে।

তাই ফেসবুক ব্যবহাকারীর দাবিটি বিভ্রান্তিকর কারণ ছবিটি পুরোনো।

কোনো মিডিয়া রিপোর্টেও আমরা কেজরিওয়ালের উপর নোংরা জল ছোড়ার কোনো ঘটনার উল্লেখ পাইনা।

ফ্যাক্ট চেক: কেজরিওয়ালের গায়ে নোংরা জল ছুঁড়লেন মহিলা?
Claimকেজরিওয়ালের গায়ে নোংরা জল ছুঁড়লেন মহিলা Conclusion ঘাম হয়ে তাঁর জামা ভিজে রয়েছে
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

RATNA RATNA @blowinindwind

The writer is citizen of planet earth, journalist, documentary filmmaker

Comment