ফ্যাক্ট চেক: কেরালায় সোনা চোরাচালানে অভিযুক্ত স্বপ্না সুরেশ কি একজন মুসলমান?

নেটিজেনদের অনেকে সোশ্যাল মিডিয়ায় এমনই দাবী করেছেন

 |  1-minute read |   24-07-2020
  • Total Shares

কেরালার চাঞ্চল্যকর সোনা চোরাচালানের মামলায় জড়িত প্রাক্তন কনস্যুলেট কর্মচারীদের নিয়ে উত্তপ্ত সে রাজ্যের রাজ্য-রাজনীতি।

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় কয়েকজন সোনা চোরাচালানে অভিযুক্ত স্বপ্না সুরেশকে একজন মুসলমান বলে দাবী করেছেন।

'কিশোর হাসাবনিস' নামের এক ফেসবুক ব্যবহারকারী তার ওয়ালে লেখেন, "আসল নাম মুমতাজ ইসমাইলের পরিবর্তে সংবাদমাধ্যম কেন তাকে স্বপ্না সুরেশ বলে উল্লেখ করছে? কেরালা মডেল।"

screenshot-2020-07-2_072420113013.png

এখানে সেই ফেসবুক পোস্টের আর্কাইভকে দেখা যাবে।

ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই পোস্টের দাবীটি ভুল।মামলাটির দায়িত্বে থাকা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা সোনা বাজোয়াপ্তকারী শুল্ক দফতরের তরফ থেকে স্বপ্নাকে মুসলিম দাবী করে তার আসল নাম মুমতাজ ইসমাইল বলা হয়নি। 

কূটনৈতিক রাস্তা ব্যবহার করে সংযুক্ত আরব আমিরশাহীর প্রাক্তন কনস্যুলেট কর্মী স্বপ্নার বিরুদ্ধে ১৫ কোটি টাকা মূল্যের ৩০ কেজি সোনা পাচারের অভিযোগ রয়েছে।মুখ্যমন্ত্রী বিজয়নের কার্যালয়ের সঙ্গে স্বপ্নার যোগাযোগ আছে, অভিযোগ বিরোধীদের।

এই ঘটনার সঙ্গে সন্ত্রাসের যোগ রয়েছে কিনা তা তদন্ত করার জন্য জুলাইয়ের ১০ তারিখে এনআইএ স্বপ্না ও অন্য দুই অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করে।

কীওয়ার্ড সার্চ করে আমরা মামলাটির বিষয়ে এনআইএর বক্তব্য সম্পর্কিত খবরের প্রতিবেদন খোঁজার চেষ্টা করি।স্বপ্না একজন মুসলিম, এমন তথ্যের উল্লেখ করে কোনো বিশ্বাসযোগ্য নিউজ রিপোর্ট আমরা পাইনি।

খবরের প্রতিবেদনগুলি অনুযায়ী, এফআইআরটিতে "মুমতাজ ইসমাইল" নামটির উল্লেখ নেই।সেখানে মূল অভিযুক্তকে "স্বপ্না সুরেশ" হিসাবেই উল্লেখ করা হয়।  

সম্প্রতি, কিছু স্থানীয় চ্যানেল স্বপ্না ও কেরালার উচ্চ শিক্ষামন্ত্রী কেটি জলিলের মধ্যে যোগাযোগ থাকার অভিযোগ তুলে কিছু "কল রেকর্ড" প্রকাশ করে।আমরা সেই কথোপকথন সংক্রান্ত মিডিয়া রিপোর্টগুলিও খোঁজার চেষ্টা করি।তবে কোনও প্রতিবেদনই তাকে "মুমতাজ ইসমাইল" হিসাবে উল্লেখ করা হয়নি। 

আফয়া নিজে থেকে সেই কল রেকর্ডসগুলি পরীক্ষা করে দেখেনি।

এনআইএর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলওয়েবসাইটে গিয়ে আমরা মামলাটির বিষয়ে জানার চেষ্টা করি।ভাইরাল দাবীটির স্বপক্ষে কোথাও সেখানে স্বপ্নার মুসলিম হওয়ার তথ্য পাওয়া যায়নি।

অতএব, এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই পোস্টের দাবীটি ভুল।স্বপ্না একজন মুসলিম অথবা তার আসল নাম মুমতাজ ইসমাইল, এমন প্রমাণ পাওয়া যায়নি।

ফ্যাক্ট চেক: কেরালায় সোনা চোরাচালানে অভিযুক্ত স্বপ্না সুরেশ কি একজন মুসলমান?
Claimকেরালার সোনা চোরাচালানের মামলায় অন্যতম অভিযুক্ত স্বপ্না সুরেশ একজন মুসলিম ও তার আসল নাম মুমতাজ ইসমাইল Conclusion মামলাটির বিষয়ে এনআইএ তদন্ত করছে ও তাদের নথিতে স্বপ্না সুরেশ নামেই অভিযুক্তের নাম লেখা হয়েছে।কোনো বিশ্বাসযোগ্য সূত্র থেকে কখনও স্বপ্নার আসল নাম মুমতাজ ইসমাইল বলা হয়নি।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000
Comment