ফ্যাক্ট চেক: ভাইরাল এই ভিডিওতে কি বাহরিনের রাজার রোবট বডিগার্ডকে দেখা যাচ্ছে?
নেটিজেনদের অনেকে বিভ্রান্তিকর দাবী করে পোস্ট করলেন এই ভিডিও
- Total Shares
সম্প্রতি, এক আরবি পোশাক পড়া লোকের পিছনে একটি রোবট ও কিছু লোকের ঘোরার এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
একজন ভেরিফাইড টুইটার ব্যবহারকারী 'রোশন আবেসিংহে'ও সেই ভিডিওকে আপলোড করে লেখেন, 'বাহরিনের রাজা তার রোবোটিক বডিগার্ড নিয়ে দুবাই পৌঁছলেন যার একটি ৩৬০ ডিগ্রি ক্যামেরা ও পিস্তল রয়েছে।ইতিহাসে প্রযুক্তি আগের চেয়েও দ্রুত এগিয়ে চলেছে।এখন নেতারাও একে অর্ডার করতে পারেন।"
King of Bahrain arrives in Dubai with his robot bodyguard fitted 360 with cameras and in built pistols. Technology moving very fast than ever in history. Now politicians might order this too pic.twitter.com/YK8aI65z4N
— Roshan Abeysinghe (@RoshanCricket) August 14, 2020
নেটিজেনদের অনেকে ফেসবুকেও একই দাবী করে ভাইরাল এই ভিডিওকে পোস্ট করেন।
এখানে আপনার সেই পোস্টগুলির আর্কাইভকে দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) তদন্তে দেখেছে, ভাইরাল এই পোস্টগুলির দাবীটি বিভ্রান্তিকর।ভিডিওতে দেখতে পাওয়া ব্যক্তিটি বাহরিনের রাজা নন, না সেই ব্যক্তির সাথে চলা রোবটটি তার দেহরক্ষী।
আমরা ভাইরাল সেই ভিডিওর কয়েকটি ফ্রেমকে ইনভিড টুলের সাহায্যে ভেঙে তাদের অনুসন্ধান করি।ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া রোবটটি সম্পর্কে আমরা 'গালফ নিউজ' ও 'খালিজ টাইমস' এর দুটি প্রতিবেদন পাই।
২০১৯ সালে ফেব্রুয়ারীর ১৮ তারিখে প্রকাশিত 'গাল্ফ নিউজে'র প্রতিবেদন অনুসারে, আট ফুট লম্বা ও ৬০ কেজি ওজনের এই রোবটটি আবুধাবিতে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী, আইডেক্স ২০১৯ এ আসা লোকদের স্বাগত জানাচ্ছিল।
প্রতিবেদনে বলা হয়, সামরিক পোশাকে চলতে থাকা বহুভাষিক এই রোবোটটির নাম টাইটান এবং ব্রিটিশ সংস্থা সাইবারস্টাইনের তৈরি করা এটি বিশ্বের প্রথম বাণিজ্যিক বিনোদন রোবট।'খালিজ টাইমসে'র প্রতিবেদনেও এই রোবট সম্পর্কে বলা হয়।
এই রোবোটটিতে ৩৬০ ডিগ্রি ক্যামেরা ও পিস্তল রয়েছে উল্লেখ করে আমরা কোনও নির্ভরযোগ্য উৎস থেকে প্রকাশিত হওয়া প্রতিবেদন পাইনি।
ওদিকে, 'দুবাই৭' নামের ইউটিউব চ্যানেলে আমরা ২০১৯ সালের ফেব্রুয়ারীর ২৪ তারিখে আপলোড করা এই ভিডিওর এক দীর্ঘতর সংস্করণকে দেখতে পাই।সেই ভিডিওর শিরোনামে লেখা হয়, "সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবিতে হওয়া প্রতিরক্ষা অনুষ্ঠান আইডেক্সে আসা লোকেদের স্বাগত জানানো ৮ ফুট রোবট টাইটান"।
৩ মিনিট ২৮ সেকেন্ডের সেই ভিডিওতে রোবটটিকে অতিথিদের চারপাশে হাঁটতে ও তাদের অভ্যর্থনা জানাতে দেখা যায়।
এছাড়াও, ভিডিওটিকে খুঁটিয়ে লক্ষ্য করলে সংযুক্ত আরব আমিরশাহীর (ইউএই) জাতীয় পতাকাকে রোবটের হাত ও কাঁধে দেখতে পাওয়া যায়।

অন্য কয়েকটি প্রতিবেদন অনুসারে, বাহরিন ডিফেন্স ফোর্সের (বিডিএফ) চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল দেয়াব বিন সাকর আল-নুমি সংযুক্ত আরব আমিরশাহীর আইডেক্স ২০১৯ এ সফর করেছিলেন।বাহরিনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা সেই প্রদর্শনীতে যাননি।
অতএব, এর থেকে পরিষ্কার, ভাইরাল এই ভিডিওতে দেখতে পাওয়া ব্যক্তি বাহরিনের রাজা নন অথবা তার সাথে কোনও রোবট দেহরক্ষীও নেই।আবুধাবির আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী আইডেক্স ২০১৯ এর এই ভিডিওটিতে বাণিজ্যিক বিনোদন রোবট টাইটানকে দেখতে পাওয়া যায়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

