ফ্যাক্ট চেক: লাদাখে শহীদ হওয়া ভারতীয় জওয়ানদের ছবি নয় এটি
 |   1-minute read |   18-06-2020

ফ্যাক্ট চেক: লাদাখে শহীদ হওয়া ভারতীয় জওয়ানদের ছবি নয় এটি

  • Total Shares

সম্প্রতি মাটিতে শায়িত কিছু সেনার মৃতদেহের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।দাবী করা হল, পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে শহীদ ভারতীয় জওয়ানদের ছবি এটি।

'জার্নালিস্ট বুরহান' নামের এক ফেসবুক পেজ ভাইরাল সেই ছবিটি পোস্ট করে লেখে, "ব্রেকিং লাদাখে সংঘর্ষের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন "আমাদের সেনাদের" বলিদান বৃথা যাবে না"।

screenshot-2020-06-1_061820102746.png

আপনারা পোস্টটির আর্কাইভ ভার্শন এখানে দেখতে পাবেন।একই ধরণের দাবী করে অনেকেই ছবিটি ফেসবুকে শেয়ার করেন।

screenshot-2020-06-1_061820102801.png

ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, লাদাখে চীনের সেনাবাহিনীর সাথে সাম্প্রতিক সংঘর্ষে শহীদ ভারতীয় জওয়ানদের ছবি এটি নয়।অন্ততঃপক্ষে ৫ বছরের পুরোনো এই ছবিটি বোকো হারাম সন্ত্রাসবাদীদের হাতে নিহত নাইজেরীয় সেনাদের বলে জানা গেছে।

তদন্ত করতে আমরা ভাইরাল এই ছবিটিকে রিভার্স সার্চ করি।দেখা যায়, ছবিটি ২০১৫ সাল থেকে ইন্টারনেটে ভাইরাল।২০১৫ সালে কিছু লোক একে টুইট, আবার কেউ ছবিটিকে ব্লগে ব্যবহার করেন।সেখানে দাবী করা হয়, ছবিতে দেখতে পাওয়া লাশগুলি বোকো হারাম সন্ত্রাসবাদীদের হাতে মৃত ১০৫ জন নিখোঁজ নাইজেরীয় সেনাদের।  

পরে এই ছবিটি বেশ কিছু সংবাদ প্রতিবেদনেও ব্যবহার করা হয়।

খবরের এই প্রতিবেদনগুলি অনুযায়ী, ২০১৫ সালে নিখোঁজ হওয়া ১০৫ জন সেনাদের নিয়ে নাইজেরিয়ায় বিতর্ক তৈরি হয়।খানিকটা হঠাৎ করেই নাইজেরীয় সেনাদের মৃতদেহের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় চলে আসে।বোকো হারামের হাতে নিহত এই সেনাদের ঘটনাটি লুকোনোর জন্য জনগণ সরকারকে দোষ দেয়।

উত্তর-পূর্ব নাইজেরিয়ার জিহাদী সংগঠন বোকো হারাম চাদ, নাইজার ও উত্তর ক্যামেরুন অঞ্চলেও সক্রিয়।

অতএব, ভাইরাল এই ছবিটির সাথে সাম্প্রতিক ভারত ও চীনের মধ্যে হওয়া সীমানা সংক্রান্ত সমস্যার কোনো সম্পর্ক নেই।

 

 

ফ্যাক্ট চেক: লাদাখে শহীদ হওয়া ভারতীয় জওয়ানদের ছবি নয় এটি
Claimছবিতে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে শহীদ ভারতীয় জওয়ানদের দেহ দেখা যাচ্ছে Conclusion ৫ বছরের পুরোনো এই ছবিটি বোকো হারাম সন্ত্রাসবাদীদের হাতে নিহত নাইজেরীয় সেনাদের
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

CHAYAN KUNDU CHAYAN KUNDU @kunduchayan

Senior Producer, India Today TV.

Comment