ফ্যাক্ট চেক: চায়ের সাথে লেবু ও বেকিং সোডা মিশিয়ে খেলে করোনা মরে না
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করোনা থেকে মুক্তি পাওয়ার বিভ্রান্তিকর উপায়
- Total Shares
করোনার ভ্যাকসিনের আশায় বসে রয়েছে সারা বিশ্ব।এদিকে, সোশ্যাল মিডিয়ায় পাল্লা দিয়ে বেড়ে চলেছে করোনা থেকে মুক্তি পাওয়ার নিত্যনতুন উপায়ের পোস্ট।
সেরকমই দাবী করে সম্প্রতি ফেসবুক ও হোয়াটস্যাপে ভাইরাল করোনা থেকে রেহাই পাওয়ার এক উপায়।পোস্টটিতে দাবী করা হল, চায়ে লেবু ও বেকিং সোডা মিশিয়ে খাওয়ার কারণে ইজরায়েলে করোনায় একটিও মৃত্যু হয়নি।

ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে ভাইরাল এই পোস্টের দাবীটি অসত্য।জুনের ৯ তারিখ অবধি পাওয়া তথ্য অনুযায়ী, ইজরায়েলে করোনায় আক্রান্ত হয়ে ২৯৮ জন মারা গেছেন।তাছাড়া, চায়ের সাথে লেবু ও বেকিং সোডা মিশিয়ে করোনা ভাইরাস মারার কোনো বৈজ্ঞানিক প্রমান পাওয়া যায়নি।
একই ধরণের দাবী করে অনেকেই ফেসবুকে এই পোস্টটি করেন।

আমরা ভাইরাল পোস্টে থাকা প্রতিটি দাবীর সত্যতা যাচাই করে দেখে।
ভাইরাল দাবী ১: ইজরায়েলে করোনায় কোনো মৃত্যু হয়নি
এটি সত্যি নয়।জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, জুনের ৯ তারিখ অবধি ইজরায়েলে করোনার কারণে ২৯৮ জন মৃত ও ১৮,০৮৯ জন আক্রান্ত হয়েছেন।
ভাইরাল দাবী ২: গরম চায়ের সাথে লেবু ও বেকিং সোডা মিশিয়ে খেলে করোনা মারা যায়
চায়ের সাথে লেবু ও বেকিং সোডা মেশালে করোনা মারা যায়, এমন বৈজ্ঞানিক প্রমাণ কোথাও পাওয়া যায়নি।লেবুতে প্রচুর পরিমানে ভিটামিন C আছে, আর অনেকে বিশ্বাস করেন এটি সাধারণ সর্দিকাশির ক্ষেত্রে কার্যকর।তবে শ্বাসপ্রণালীর ভাইরাসদের রুখতে এটি কতটা কার্যকর, তা তর্কসাপেক্ষ।
ভাইরাল দাবী ৩: লেবু ও বেকিং সোডা প্রতিরোধ ক্ষমতাকে ক্ষারিত করে
মানুষের রক্তে অম্লের পরিমাণ pH এর মাধ্যমে নির্ধারণ করা হয়।গবেষণা অনুযায়ী, মানুষের শরীরে ডায়েটের মাধ্যমে pH পরিবর্তন করা কার্যকরীভাবে অসম্ভব, যদি না কেউ অ্যাসিডোসিসের মতো নির্দিষ্ট কোনো শারীরিক সমস্যায় ভোগেন যাতে pH স্তর হ্রাস পায়।
অতএব, লেবু ও বেকিং সোডার প্রতিরোধ ক্ষমতাকে ক্ষারিত করার তত্ত্বটি ভুল।
এর থেকে পরিষ্কার, ভাইরাল এই পোস্টের তিনটি দাবীই অসত্য।করোনার কারণে ইজরায়েলে মৃত্যু হয়েছে এবং গরম জল অথবা চায়ের সাথে লেবু ও বেকিং সোডার মিশ্রণ খেলে করোনা মরে না।এমনকি, সেই মিশ্রণ প্রতিরোধ ক্ষমতার pH স্তরে পরিবর্তন আনতে পারে না।
অতএব, করোনা ভাইরাসকে মেরে ফেলার এই তত্ত্বটি বৈজ্ঞানিকভাবে অসত্য।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

