ফ্যাক্ট চেক: না, এটি জম্মু ও কাশ্মীরের পুঞ্চে পাকিস্তানের গোলাবর্ষণের ছবি নয়
এমনই দাবী করে উত্তর কোরিয়ার এই ছবিকে শেয়ার করা হল সোশ্যাল মিডিয়ায়
- Total Shares
সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পুঞ্চ এলাকায় নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তান সেনাবাহিনীর করা গোলাবর্ষণের খবর প্রকাশিত হয় সংবাদমাধ্যমে।
এরই মধ্যে গোলাবর্ষণের এক ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল সেই ছবিকে নেটিজেনদের অনেকে জম্মু ও কাশ্মীরের পুঞ্চে পাকিস্তান সেনার করা গোলাবর্ষণের কথা উল্লেখ করে পোস্ট করেন।

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখা যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, কমপক্ষে চার বছরের পুরোনো উত্তর কোরিয়ার এই ছবিতে আসলে সেদেশের সেনাবাহিনীর করা এক সামরিক প্রতিযোগিতার দৃশ্য দেখতে পাওয়া যায়।
ইন্টারনেটে রিভার্স সার্চ করে আমরা এই ছবিকে ২০১৬ সালের বেশ কয়েকটি প্রতিবেদনে খুঁজে পাই।
উক্ত ছবির ক্যাপশন হিসাবে "দ্য টেলিগ্রাফে"র এই প্রতিবেদনে লেখা হয়, "উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন কোরিয়ান পিপলস আর্মির বড় সম্মিলিত ইউনিট থেকে নির্বাচিত একাধিক লঞ্চ রকেট সিস্টেম ব্যাটারির মধ্যে হওয়া এক ফায়ারিং প্রতিযোগিতা পর্যবেক্ষণ করেছেন।"

এই ছবিকে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির তরফ থেকে প্রকাশ করা হয়।
এর থেকে বলা যেতে পারে, জম্মু ও কাশ্মীরের পুঞ্চে সম্প্রতি পাকিস্তানের গোলাবর্ষণের তথ্যটির সাথে অন্ততঃপক্ষে চার বছরের পুরোনো উত্তর কোরিয়ার এক সামরিক প্রতিযোগিতার এই ছবির কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

