এই ছবি বারাণসীতে কানহাইয়া কুমারের জনসভার নয়
ছবিটি বারমেড়ে সানি দেওলের রোড শো-র
- Total Shares

''আমরা কমিউনিস্ট'' নামের ফেসবুক গ্রুপ একটি ছবি পোস্ট করে দাবি করেছে যে ছবিটি বারাণসীতে কানহাইয়া কুমারের একটি জনসভার। ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম জেনেছে যে ভাইরাল পোস্টটি ভুয়ো, এটি কানহাইয়া কুমার নয় বারমেড়ে সানি দেওলের রোড শো।
গত ২৮ এপ্রিল আমরা কমিউনিস্ট নামের একটি ফেসবুক পেজ একটি ছবি পোস্ট করে। ছবিতে দেখা যায় জনসমুদ্র। একটি ব্রিজের উপর থেকে ছবিটি নেওয়া হয়েছে, ব্রিজের উপরেও রয়েছেন কাতারে মানুষ। পোস্টটির ক্যাপশনটি এরকম, ''যেটা মিডিয়া দেখায় না !!! আজকে বারণসীতে কানহাইয়া কুমারের জনসভার ছবি।''

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি শেয়ার হয়েছে প্রায় ৩০ বার।
পোস্টটির আর্কাইভ এখানে দেখতে পারেন।
ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম ছবিটি নিয়ে তদন্ত করে জানতে পেরেছে যে পোস্টটি মিথ্যা এবং বিভ্রান্তিকর। ছবিটি ভালো করে দেখলে বোঝা যায় এখানে গেরুয়া রঙের আধিক্য রয়েছে। আরও বিস্তারিত ভাবে জানার জন্য আমরা ম্যাগ্নিফায়ার টুল ব্যবহার করি। ম্যাগ্নিফায়ারে দেখা যায় গেরুয়া রঙের পতাকার উপর পদ্মফুল। আসল ছবিটি থেকে দুটি পতাকার ছবি নিয়ে আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি। সেই ছবি নিচে দেখতে পারেন।


অর্থাৎ আমরা নিশ্চিত হই যে ছবিটি কোনওভাবেই কানহাইয়া কুমারের জনসভার নয়, বিজেপির জনসভার । এরপর আমরা ছবিটি রিভার্স সার্চ করে দেখতে পাই @narendramodi177 নামের একটি টুইটার হ্যান্ডেল থেকে এই একই ছবি পোস্ট করা হয়েছে। সেখানে লেখা ছবিটি ২৭ এপ্রিল বারমেড়ে সানি দেওলের রোড শো-র।
আমরা আরও নিশ্চিত হওয়ার জন্য টুইটারে অ্যাডভান্সড টুইটার সার্চ-এ গিয়ে বারমেড় লোকেশন দিয়ে ২৭ এপ্রিল তারিখ দিয়ে এবং সানি দেওল, বিজেপি, বিজেপি রোড শো টাইপ করে সার্চ করি।
দেখা যায় এই একই ছবি অনেকজন পোস্ট করেছেন। যেমন @ilovemyindia02, @Banshilalsenver @appugodara। প্রায় সবাই তাঁদের হ্যান্ডলে সানি দেওলকে ট্যাগ করেছেন।
यह रोड़ शो मुम्बई जैसे शहर का नही है यह रोड़ शो थार नगरी बाड़मेर मे @BJP4India के स्टार प्रसारक @iamsunnydeol को रोड़ शो है जिन्होने भाई @KailashBaytu को विजय बनाने और @narendramodi को पुन @PMOIndia बनाने और @BJP4India के पक्ष मे भारी मतदान करने की अपील की।#ModiAaneWalaHai pic.twitter.com/2l7aJqnUXD
— ????चौकीदार LR चौधरी???????? (@ilovemyindia02) April 27, 2019
सब फाटक, सब सिंगनल, मैं तोड़ आया, मैं इत्थे दिल छोड़ आया????????????बाड़मेर में सन्नी पाजी का धूम धड़ाका, जीत रहे है हम ✌✌✌#KailashChoudhary #BarmerJaisalmer #BJP #TeamNamo #mission2k19BJP pic.twitter.com/UvWEHufmoG
— Banshi Lal Senver (@Banshilalsenver) April 27, 2019
Road show of superstar @iamsunnydeol in #Barmer #Rajasthan in support of #KailashChoudhary for @BJP4India @BJP4Rajasthan @narendramodi #NamoAgain2019 #AayegaToModiHi pic.twitter.com/iaWKURsZa3
— Chandra Prakash (@appugodara) April 27, 2019
এছাড়াও ফেসবুক পোস্টটির লিঙ্কে অনেকেই কমেন্টসে লিখেছেন যে এটি বারাণসীতে কানহাইয়া কুমার নয়, বারমেড়ে সানি দেওলের রোড শো-র ছবি।
তাই ফেসবুক পোস্টটির দাবি সম্পূর্ণ মিথ্যা।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

