ফ্যাক্ট চেক: নির্বাচনী গোলযোগের অভিযোগ জানাতে জনসাধারণের জন্য বিশেষ নম্বর দিয়েছে সিআরপিএফ

খবরটি ভুয়ো, ইন্ডিয়া টুডেকে জানিয়েছে সিআরপিএফ

 |  1-minute read |   16-04-2019
  • Total Shares

প্রথম দফার ভোট শুরু হয়ে গেছে, তবু নির্বাচনী যুদ্ধে সোশ্যাল মিডিয়ায় এখনও সমানে সমানে লড়াই চলছে । পাল্লা দিয়ে ছড়াচ্ছে ভুয়ো খবর।

স্মাইল ইন্ডিয়া নামের একটি ফেসবুক পেজ দাবি  করেছে যে ভোটের সময় কোনও সমস্যা হলে জনসাধারণ একটি নম্বরে ফোন করতে পারবেন। নম্বরটি  সিআরপিএফ-এর। ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম তদন্ত করে দেখেছে যে পোস্টটি সম্পূর্ণ  মিথ্যা।

পেজের নাম স্মাইল ইন্ডিয়া, এই ফেসবুক পেজেই একটি ফোন নম্বর দিয়ে দাবি করা হয়েছে যে ভোটের সময় ভোট সংক্রান্ত কোনও অভিযোগ জানানোর জন্য সিআরপিএফ জনসাধারণের জন্য একটি ফোন নম্বর দিয়েছে । পোস্টটিতে লেখা হয়েছে, ''ভোট কেন্দ্রে কোনও সমস্যা হলে থানা আপনার কথা না শুনলে, কেন্দ্রীয় বাহিনীকে এই নাম্বারে পরিস্থিতি জানাতে ফোন করুন।'' এরপরে দুটি নাম্বার উল্লেখ করা হয়েছে, 03812341064  এবং  03812341024.

body_041619085803.jpg

এখানে দেখুন পোস্টটির আর্কাইভ

ইন্ডিয়া টুডে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। আমরা প্রথমে ফোন নম্বারটিতে ফোন করি। জানা যায় নাম্বারটি ভুল, অপারেটর বলতে থাকেন, ''দয়া করে নম্বরটি যাচাই করুন।''

এরপর আমরা গুগলে গিয়ে সার্চ করে দেখি যে +৩৮ যুগোস্লাভিযার ফোনের কোড নম্বর, +৩৮১ সার্বিয়ার ফোনের কোড নম্বর কিন্তু ০৩৮ বা ০৩৮১ দুটির কোনটিই কোনও দেশের কোড নম্বর নয় । কোনও দেশের কোড নম্বর হলে তার আগে + চিহ্ন অথবা ০০ থাকবে, আন্তর্জাতিক ফোনে নম্বরের কোড এই দুই দিয়ে শুরু হয়।

এরপর আরও নিশ্চিত হতে আমরা যোগাযোগ করি সিআরপিএফ অফিসের সঙ্গে। সিআরপিএফের ডিআইজি এন দিনাকরণ আমাদের জানান তাঁদের তরফ থেকে কোনও নম্বর দেওয়া হয়নি,  ''সিআরপিএফ-র তরফে নির্বাচন সংক্রান্ত কোনও নম্বর জনসাধারণকে দেওয়া হয়নি। আমরা সরকার, নির্বাচন কমিশন, স্থানীয় পুলিশের সাথে একসঙ্গে কাজ করি, আমরা নিজেরা এধরণের কোনও উদ্যোগ কোনও নির্বাচনেই নিই না। এবারও  তার ব্যতিক্রম হয়নি। এই ফেসবুক পোস্টটি সম্পূর্ণ ভুয়ো।''

ফ্যাক্ট চেক: নির্বাচনী গোলযোগের অভিযোগ জানাতে জনসাধারণের জন্য বিশেষ নম্বর দিয়েছে সিআরপিএফ
Claimভোটের সময় কোনও সমস্যা হলে জনগণ সরাসরি সিআরপিএফের সঙ্গে যোগাযোগ করতে পারবেন 03812341064 এবং ০৩৮১২৩৪১০২৪ নম্বরে Conclusion নম্বরটি ভুয়ো, সিআরপিএফ-এর তরফে এ ধরণের কোনও নম্বর জনগণকে জানানো হয়নি।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

RATNA RATNA @blowinindwind

The writer is citizen of planet earth, journalist, documentary filmmaker

Comment