না, প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করবেন না
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্টটি ভুয়ো
- Total Shares
২০১৯ লোকসভা নির্বাচনে মমতার হয়ে প্রচার করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই, এমনই দাবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম তদন্তে জেনেছে যে দাবিটি সত্যি নয়।
গত ১৬ এপ্রিল বাবুলাল পাত্র নামের এক ফেসবুক ব্যবহারকারী পোস্ট করেছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোটের প্রচারে নামবেন নরেন্দ্র মোদীর ভাই প্রহ্লাদ মোদী। পোস্টটিতে একটি ছবি রয়েছে যেখানে প্রহ্লাদ মোদী ভিকট্রি চিহ্ন দেখাচ্ছেন। সামনে কিছু লোক বসে রয়েছেন। ছবিটি দেখে কোনও অনুষ্ঠান মঞ্চের মনে হতে পারে। ছবিটির উপরে লেখা, ''মমতার হয়ে প্রচার করবেন মোদীর ভাই, স্নায়ুর চাপ বাড়লো বিজেপির। প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদী মমতা বন্দোপাধ্যায়কে প্রধানমন্ত্রী দেখতে চান ২০১৯ নির্বাচনে।'' পোস্টটি করে বাবুলাল পাত্র লিখেছেন, ''আগে নিজের ভাইকে সামলা পরে ভাববি বাংলা''।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি শেয়ার হয়ে গেছে প্রায় ৫০ বারের বেশি।
এখানে দেখতে পারেন পোস্টটির আর্কাইভ।
ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম দেখেছে যে পোস্টটি সম্পূর্ণ মিথ্যা। পোস্টটিতে যে দাবি করা হয়েছে আমরা সেই কী-ওয়ার্ড ধরে গুগল সার্চ করি। যে নিউজ মিডিয়ার লিঙ্কগুলি আসে তা দাবির ঠিক উল্টো।
গত ১৩ ফেব্রুয়ারী ডেকান ক্রনিকল খবরের কাগজের পক্ষ থেকে ঠিক এই প্রশ্নই রাখা হয় মোদীর কাছে, যে ২০১৯ লোকসভা নির্বাচনে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবেন কিনা। প্রহ্লাদ মোদী স্পষ্ট জানিয়ে দেন যে তিনি তাঁর ভাই নরেন্দ্র মোদীকে সমর্থন করবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে নন। তিনি বলেন, ''আমি ফেয়ার প্রাইস শপ ওনার্স ফেডারেশন নেতা। আমরা আমাদের সমস্যার কথা সরকারকে জানাই। আমরা কখনও কখনও সরকারি নীতির সমালোচনা করি, কিন্তু আমি কখই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নয়। তিনি আরও বলেন,''আমি কখনোই বলিনি যে মমতা ব্যানার্জীকে সমর্থন করি। আমার কাছে আমার ভাই অনেক গুরুত্বপূর্ণ। লোক সভা নির্বাচনে আমি ভাইয়ের হয়েই প্রচার করব।''
Mangalorean.com নামের একটি ওয়েবসাইট গত ১৩ ফেব্রুয়ারী একটি খবর প্রকাশ করে যেখানে প্রহ্লাদ মোদী জানান, ''নামো আবার প্রধানমন্ত্রী হবেন।''
এসবই বেরিয়েছে ফেব্রুয়ারী মাসে। আর নির্বাচনের প্রথম কয়েক দফার মধ্যে তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করতেও দেখা যায়নি।
প্রহ্লাদ মোদীর ছবিটির ঠিক কোথায় তা নিয়ে সঠিকভাবে জানা না গেলেও তাঁর অতীত সাক্ষাৎকার থেকে স্পষ্ট যে তিনি মমতার হয়ে প্রচার করবেন না।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

