ফ্যাক্ট চেক: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ভাইরাল এই ভিডিওটি এডিট করা

অনেকেই এই ভিডিওকে সম্প্রতি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়

 |  1-minute read |   05-01-2021
  • Total Shares

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভিডিও বার্তায় জনগণকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর পর ভিডিওটি বন্ধ করতে ভুলে গেছেন দাবী করে এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল সেই ভিডিওতে ম্যাক্রোঁর বক্তব্য শেষ হওয়ার পর এক ব্যক্তিকে নীচের অন্তর্বাস পরে উঠে যেতে দেখা যায়।

screenshot-2021-01-0_010521084414.png

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, এডিট করে ভাইরাল এই ভিডিওটিকে তৈরি করা হয়েছে।ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আপলোড করা ভিডিওতে আসলে শুধু তার বক্তব্যের অংশটিকেই দেখা যায়।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ফেসবুক ও টুইটার প্রোফাইলে আমরা সেই ভিডিওর দীর্ঘতর সংস্করণকে খুঁজে পাই।

ম্যাক্রোঁর সেই ভিডিও বার্তাকে সম্পূর্ণভাবে দেখার পর সেখানে তাকে কোনো নীচের অন্তর্বাস পরে উঠে যেতে দেখা যায় না।

ইমানুয়েল ম্যাক্রোঁ ভিডিও রেকর্ডিং চালু রেখে নীচের অন্তর্বাস পরে উঠে যাওয়ার এমন খবরও আমরা কোনো বিশ্বাসযোগ্য সূত্র থেকে পাইনি।      

ওদিকে, রয়টার্সের প্রতিবেদন ও গ্লোবাল নিউজের ইউটিউব চ্যানেলে আপলোড করা সেই ভিডিওর বিষয়ে আমরা জানতে পারি, ম্যাক্রোঁ জানান কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর তিনি ভালো আছেন।

এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই ভিডিওকে এডিট করে বানানো হয়েছে।ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আপলোড করা ভিডিওতে আসলে শুধু তার বক্তব্যের অংশটিকেই দেখা যায়।

ফ্যাক্ট চেক: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ভাইরাল এই ভিডিওটি এডিট করা
Claim এই ভিডিওতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভিডিওটি বন্ধ করতে ভুলে যাওয়ায় তাকে নীচের অন্তর্বাস পরে উঠে যেতে দেখা যায় Conclusion এডিট করে এই ভিডিওকে তৈরি করা হয়েছে।ম্যাক্রোঁর আপলোড করা ভিডিওতে আসলে শুধু তার বক্তব্যের অংশটিকেই দেখা যায়।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Srijit Srijit @srijitofficial

Srijit Das is a journalist with India Today. Srijit earned his bachelor's degree in Engineering and served as a campus ambassador of IIT Kharagpur E-Cell during his college days. He has a love of reading books in his free time.

Comment