ফ্যাক্ট চেক: বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল মহেশ ভাটের এই ভিডিও
পুরোনো এই ভিডিওকে 'সড়ক ২' ছবির ট্রেলারের সাথে জুড়ে নেটিজেনদের অনেকে পোস্ট করলেন
- Total Shares
সম্প্রতি, নেপোটিজম বিতর্কে ডিসলাইকের বন্যা বয়েছে মহেশ ভাট পরিচালিত 'সড়ক ২' ছবির ট্রেলারে।
এরই মধ্যে পরিচালক মহেশ ভাটের উত্তেজিত হওয়ার এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ফেসবুক পেজ 'আরএসএসে'র মত নেটিজেনদের অনেকে মহেশ ভাটের সেই ভিডিও পোস্ট করে দাবী করেন, 'সড়ক ২' ছবির ট্রেলারে '১ কোটি ডিসলাইক' পড়ায় 'উন্মাদ' হয়ে গেছেন বলিউডের এই পরিচালক।
ভিডিওতে মহেশ ভাটকে ক্ষোভ প্রকাশ করে বলতে শোনা যায়, "এই প্রশ্নের কোনও উত্তর নেই।যে লোকেরা বলে তাদের কাছে উত্তর আছে, তারা ভান করে।"

এখানে আপনারা সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) তদন্তে দেখেছে, ভাইরাল এই পোস্টে করা দাবীটি সঠিক নয়।এটি আসলে ২০১৯ সালে মহেশ ভাটের মেয়ে শাহীন ভাটের বই প্রকাশ হওয়ার সময়কার ভিডিও।
অনুসন্ধান করার সময় আমরা ভাইরাল সেই ভিডিওতে মহেশ ভাটের পিছনে থাকা এক ব্যানারে শাহীন ভাট লেখাকে দেখতে পাই।এর থেকে আমরা অনুমান করি, এই ভিডিওটি মহেশ ভাটের কন্যা শাহীন ভাটের কোনো ঘটনার সাথে সম্পর্কিত হতে পারে।
তাই, কীওয়ার্ড সার্চ করে এই ভিডিওকে খোঁজার চেষ্টা করলে আমরা একে 'এন্টারটেইনমেন্ট টাইমসে'র ইউটিউব চ্যানেলে দেখতে পাই।সেখানে ২০১৯ সালের ডিসেম্বর মাসে ভিডিওটি "(অ)খুশি শাহীন ভাটের বই প্রকাশ" ক্যাপশন সহ পোস্ট করা হয়েছিল।
আমরা 'হিন্দুস্তান টাইমসে'র এক সংবাদ প্রতিবেদনে দেখতে পাই, মেয়ে শাহীন ভাটের বই 'আই হ্যাভ নেভার বিন (আন)হ্যাপিয়ার 'বইয়ের উদ্বোধন অনুষ্ঠানে একটি প্রশ্ন শুনে মহেশ ভাট নিজের মেজাজ হারিয়ে ফেলেছিলেন।
বলিউডের ফটোগ্রাফার 'ভাইরাল ভায়ানি'ও সেসময় 'যখন বাবা রেগে যায়' শিরোনাম সমেত ইনস্টাগ্রামে এই ভিডিওকে শেয়ার করেন।
View this post on InstagramA post shared by Viral Bhayani (@viralbhayani) on
অতএব, এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই পোস্টে করা দাবীটি সঠিক নয়।২০১৯ সালের এই ভিডিওটি আদতে মহেশ ভাটের মেয়ে শাহীন ভাটের এক বই প্রকাশ অনুষ্ঠানের সাথে সম্পর্কিত।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

