মমতার নাম করে খবরের কাগজের শিরোনামটি ফটোশপ করা
পোস্টটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়
- Total Shares

''৪২ টা আসন দিন, হিন্দু কীভাবে কাঁদতে হয় দেখিয়ে দেব।'' বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সেটি বেরিয়েছে বাংলা দৈনিক বর্তমান-এ, এমনই একটি পোস্ট ভাইরাল হয়েছে ফেসবুকে। ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম জেনেছে যে ভাইরাল পোস্টটি ভুয়ো।
গত ২৭ এপ্রিল আশীষ রায় নামের এক ফেসবুক ব্যবহারকারী একটি পোস্ট করেন। পোস্টটিতে ব্যবহার করা হয়েছে একটি খবরের কাগজের কাটিং। কাগজটি একটি বাংলা দৈনিকের, নাম বর্তমান। দেখা যাচ্ছে প্রথম পাতার শিরোনামে লেখা ''৪২ টা আসন দিন, হিন্দু কীভাবে কাঁদাতে হয় দেখিয়ে দেব: মমতা '' অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেছেন। পোস্টটি করে অসঙ্গত ভাষায় তিনি লিখেছেন,ইনি কী ধমٗনিরোপেখো দলচালান তোষন ও সষোন করেন না؟....42 লিষতো কনো 42 জীবনে পাবেন না যদি পাইয়ে দেন তা হলে কী করবেন আনাদের ভালো ভে ভোট দিন ..পকেটে জন؟ না যারাBJP করছে তাদের মারছে ছাগোল বা পাগোল বলছেন তাদের কে স্বাগোতো বলার জন؟...এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি শেয়ার হয়েছে প্রায় ১০০ বারের কাছাকাছি।
এখানে দেখতে পারেন পোস্টটির আর্কাইভ।
রবি কুমার এবং কৃষ্ণান নারায়ন কুমার সিনহা নামের আরও কয়েকজন ফেসবুক ব্যবহারকারী একই পোস্ট করেছেন।
ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম তদন্ত করে দেখেছে যে পোস্টটি সূম্পর্ণ মিথ্যা। প্রথমেই আমাদের নজরে আসে যে পুরো শিরোনামটিতে ফন্টের গন্ডগোল রয়েছে। ''হিন্দু'' এবং ''কাঁদাতে'' শব্দ দুটি বাকি শব্দগুলির থেকে একেবারে আলাদা। তখন আমরা খবরটির তথ্য যাচাই করার জন্য বর্তমান খবরের কাগজের শিরোনামটি দিয়ে গুগল সার্চ করি।
তখন দেখা যায় শিরোনামটিতে আসলে লেখা রয়েছে, ''৪২টা আসন দিন দিল্লি কীভাবে কাঁপাতে হয় দেখিয়ে দেব:মমতা '' এবং এই শিরোনামটিই বেরিয়েছিল বর্তমান সংবাদপত্রে।

গত ১৯ এপ্রিল মমতা বহরমপুরে একটি জনসভায় বলেছিলেন এই কথাগুলি। ''দিল্লি''-র জায়গায় ''হিন্দু'' এবং ''কাঁপাতে''-র জায়গায় ''কাঁদাতে'' শব্দটিকে ফটোশপ করে বসিয়ে মানে বদলে দেওয়া হয়েছে।
তাই সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

