ফ্যাক্ট চেক: বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি নিজের ছবিতে মালা দিচ্ছেন?
ফেসবুকে ভাইরাল এডিট করা এই ছবি
- Total Shares
সম্প্রতি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তার নিজের ছবিতে মাল্যদানের এক ছবি ভাইরাল ফেসবুকে।
ছবিটির নীচে লেখা হয়, "সাধে লোকে ওনাকে পাগলী বলে!!! নিজের ছবিতে নিজেই মালা পড়াচ্ছেন........ দেখো কান্ড"।
ফেসবুক ব্যবহারকারী 'অতনু সামন্ত' জুনের ২৭ তারিখে ভাইরাল সেই ছবিটি পোস্ট করেন।

এখানে সেই পোস্টের আর্কাইভ ভার্শন দেখা যাবে।
ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই ফেসবুক পোস্টের ছবিটি এডিট করা।আসল ছবিতে মমতা ব্যানার্জি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এক প্রতিকৃতিতে মাল্যদান করছিলেন।
ইন্টারনেটে রিভার্স সার্চ করে আসল ছবিটির সন্ধান আমরা পাই।
২০১৮ সালের মে ২৬ তারিখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এক ছবিতে মমতা ব্যানার্জির মাল্যদানের সেই ছবিটি পোস্ট করা হয়।
টুইটারে ছবিটির ক্যাপশন হিসাবে লেখা হয়, "কাজী নজরুল ইসলামকে যথাযথ সম্মান জানিয়েছে তৃণমূল সরকার"।

এছাড়াও, আমরা দেখতে পাই, একই দিনে তৃণমূল কংগ্রেসের ওয়েবসাইটেও এই ছবিটি আপলোড করা হয়।
সেখানে লেখা হয়, প্রতি বছরের মত পশ্চিমবঙ্গ সরকার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালন করছে।
অতএব, এর থেকে পরিষ্কার, ভাইরাল এই পোস্টের ছবিটি এডিট করা।আসল ছবিতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এক প্রতিকৃতিতে মমতা ব্যানার্জিকে মাল্যদান করতে দেখা যায়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

