ফ্যাক্ট চেক: এই ভিডিওতে মমতাকে কি অমিত শাহের বাংলা সফরের জন্য উত্তেজিত হতে দেখা যায়?

বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল হল ১৪ বছরের পুরোনো এই ভিডিও

 |  1-minute read |   21-12-2020
  • Total Shares

পশ্চিমবঙ্গ নির্বাচন সামনে এগিয়ে আসায় একে অপরকে টক্কর দিতে যুযুধান তৃণমূল ও বিজেপি দুই দলই।এরই মধ্যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো ও বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উত্তেজিত ভঙ্গিতে কথা বলার এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয় সমাজ মাধ্যমে।

ভাইরাল সেই ভিডিওকে পোস্ট করে অনেকে দাবী করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক বাংলা সফরের জন্য এই ভিডিওতে মমতা ব্যানার্জিকে উত্তেজিত হতে দেখা যায়।

screenshot-2020-12-2_122120093140.png

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ২০০৬ সালের মমতা বন্দোপাধ্যায়ের ক্ষোভে ফেটে পড়ার এই ভিডিওর সাথে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক বাংলা সফরের কোনো সম্পর্ক নেই।

ভিডিওতে শুনতে পাওয়া কথাবার্তাগুলি সম্পর্কিত কীওয়ার্ড সার্চ করে আমরা দেখতে পাই ভিডিওটিকে ২০১১ সালে ইউটিউবে আপলোড করা হয়।

ওই ভিডিওর ক্যাপশন হিসাবে সেখানে বলা হয়, "মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বিধানসভায় তাণ্ডব করলেন"।

এই তথ্যকে সূত্র হিসাবে ব্যবহার করে আমরা ফের কীওয়ার্ড সার্চ করি।এর মাধ্যমে আমরা ভাইরাল ভিডিওর দৃশ্যসহ ২০০৬ সালের নভেম্বরের ৩০ তারিখে সম্প্রচারিত "এনডিটিভি"র এক নিউজ রিপোর্ট খুঁজে পাই।

ওই রিপোর্টে সিঙ্গুরে টাটা মোটরসের কারখানা দেখতে যেতে মমতাকে বাধা দেওয়ায় তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ বিধানসভা ভবনে ভাঙচুর করার কথা উল্লেখ করা হয়।

এর থেকে বলা যেতে পারে, উত্তেজিত মমতা ব্যানার্জির ভাইরাল ২০০৬ সালের এই ভিডিওর সাথে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক বাংলা সফরের কোনো সম্পর্ক নেই।

ফ্যাক্ট চেক: এই ভিডিওতে মমতাকে কি অমিত শাহের বাংলা সফরের জন্য উত্তেজিত হতে দেখা যায়?
Claimকেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক বাংলা সফরের কারণে এই ভিডিওতে মমতা ব্যানার্জিকে উত্তেজিত হতে দেখা যায় Conclusion ২০০৬ সালের মমতা ব্যানার্জির উত্তেজিত হওয়ার এই ভিডিওর সাথে অমিত শাহের সাম্প্রতিক বাংলা সফরের কোনো সম্পর্ক নেই
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Srijit Srijit @srijitofficial

Srijit Das is a journalist with India Today. Srijit earned his bachelor's degree in Engineering and served as a campus ambassador of IIT Kharagpur E-Cell during his college days. He has a love of reading books in his free time.

Comment