ফ্যাক্ট চেক: না, মমতার এই ছবিগুলি সাম্প্রতিক বোলপুরের পদযাত্রার নয়
এক বছরের পুরোনো এই ছবিগুলি সম্প্রতি ভাইরাল হল সমাজ মাধ্যমে
- Total Shares
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শো-এর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মঙ্গলবার এক পদযাত্রা করেন বোলপুরে।অগুণতি মানুষের ভিড় হওয়া সেই পদযাত্রার বিষয়ে সংবাদমাধ্যমেও রিপোর্ট করা হয়।
এরই মধ্যে সম্প্রতি মমতা ব্যানার্জির পদযাত্রার কিছু ছবি ভাইরাল হয় সমাজ মাধ্যমে।
ভাইরাল সেই ছবিগুলিকে পোস্ট করে লেখা হয়, "বোলপুরের ইতিহাসে অতীতের সব রেকর্ড ভেঙে দিদির পদযাত্রায় উপচে পড়ল জনস্রোত.........#DidiInBirbhum"।

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই পোস্টে আসলে কলকাতায় ২০১৯ সালে করা মমতা ব্যানার্জির কিছু পদযাত্রাকে দেখতে পাওয়া যায়।মমতার সাম্প্রতিক বোলপুরের পদযাত্রার সাথে এই ছবিগুলির তাই কোনো সম্পর্ক নেই।
ইন্টারনেটে রিভার্স সার্চ করে আমরা ২০১৯ সালে প্রকাশিত কিছু প্রতিবেদনে এই ছবিগুলিকে খুঁজে পাই।
প্রথম ভাইরাল ছবি
গত বছর ডিসেম্বরের ২৪ তারিখে প্রকাশিত "দ্য টেলিগ্রাফের" এক প্রতিবেদনে এই ছবিকে ব্যবহার করা হয়।ছবিটির বিষয়ে সেখানে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করে সেদিন কলকাতায় মমতার পদযাত্রা করার কথা উল্লেখ করা হয়।
ছবিটি তোলেন প্রদীপ্ত সান্যাল।
দ্বিতীয় ভাইরাল ছবি
সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে মমতার বিরোধিতা সংক্রান্ত "দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে"র ২০১৯ সালের ডিসেম্বরের ১৭ তারিখের এক প্রতিবেদনে এই ছবিকে প্রকাশ করা হয়।
এই ছবির ক্যাপশন হিসাবে সেখানে সেবছর ডিসেম্বরের ১৬ তারিখে কলকাতায় করা মমতার এক পদযাত্রার কথা উল্লেখ করা হয়।
সাম্প্রতিক বোলপুরের পদযাত্রার কিছু ছবি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তার ফেসবুক পেজে আপলোড করেন।
এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই ২০১৯ সালের ছবিগুলির সাথে মমতা বন্দোপাধ্যায়ের সাম্প্রতিক বোলপুর পদযাত্রার কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

