ফ্যাক্ট চেক: বাংলায় ২০২১ নির্বাচনের প্রেক্ষাপটে ভাইরাল মমতার ২০০৬ সালের অনশনের ছবি
সম্প্রতি অনেকেই এই ছবিকে শেয়ার করেছেন তাদের সোশ্যাল মিডিয়ায়
- Total Shares
যতই এগিয়ে আসছে ২০২১ সালের পশ্চিমবঙ্গ নির্বাচন, ততই উত্তেজনার পারদ চড়ছে রাজনৈতিক শিবিরে।
এরই মধ্যে ক্লান্ত, পরিশ্রান্ত মমতা বন্দোপাধ্যায়ের শুয়ে থাকার এক ছবি ভাইরাল হয় সমাজ মাধ্যমে।
ভাইরাল সেই ছবিকে পোস্ট করে অনেকে লেখেন, "ভয়ঙ্কর ২০২১ এর চিন্তায় মগ্ন বেগম মমতা"।

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ২০০৬ সালের এই ছবিতে আসলে টাটা মোটরসের কারখানার জন্য সিঙ্গুরের চাষের জমি হস্তান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মমতা বন্দোপাধ্যায়কে কলকাতায় অনশন করতে দেখা যায়।
ইন্টারনেটে রিভার্স সার্চ করে আমরা এই ছবিকে "গেটি ইমেজেসে"র ওয়েবসাইটে খুঁজে পাই।
এই ছবির ক্যাপশন হিসাবে সেখানে বলা হয়, "২০০৬ সালের ডিসেম্বরের ১৪ তারিখে ভারতের তৃণমূল কংগ্রেসের (টিএমসি) প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর অনির্দিষ্টকালীন উপবাসের একাদশতম দিনে পৌঁছে যাওয়ায় কলকাতায় শুয়ে আছেন।"
মমতার অনশনের কারণ হিসাবে সেখানে টাটা মোটরসের গাড়ি কারখানার জন্য তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের সিঙ্গুরের চাষের জমি হস্তান্তর সিদ্ধান্তে অনড় থাকার কথা উল্লেখ করা হয়।
ওদিকে আমরা কীওয়ার্ড সার্চ করে দেখতে পাই, ৩৪ বছরের বামফ্রন্ট সরকারকে সরিয়ে ২০১১ সালে মমতা প্রথমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করেন।
এর থেকে বলা যেতে পারে, সিঙ্গুরের চাষের জমিতে টাটার কারখানার সিদ্ধান্তের প্রতিবাদে অনশনরত মমতার ২০০৬ সালের এই ছবির সাথে আসন্ন ২০২১ সালের পশ্চিমবঙ্গ নির্বাচন সংক্রান্ত তুলনাটি বিভ্রান্তিকর।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

