ফ্যাক্ট চেক: মমতাকে এই অনুষ্ঠানে শুধুই ইসলামিক প্রার্থনা করতে শোনা যায় না
বিভ্রান্তিকর দাবী করে সংক্ষিপ্ত এই ভিডিও ভাইরাল হল সমাজ মাধ্যমে
- Total Shares
ভিক্টোরিয়ায় নেতাজি জয়ন্তী পালনের অনুষ্ঠানে ‘জয় শ্রীরাম’ স্লোগান নিয়ে বিতর্কের মধ্যেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইসলামিক প্রার্থনার এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয় সমাজ মাধ্যমে।
বেশ কিছু ফেসবুক ব্যবহারকারীর মত পশ্চিমবঙ্গ বিজেপির অফিসিয়াল ফেসবুক ও টুইটার প্রোফাইল থেকেও ভাইরাল সেই ভিডিওকে পোস্ট করে লেখা হয়, "বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি পশ্চিমবঙ্গ সরকারের কোনো অনুষ্ঠানে ইসলামিক নামাজ পড়তে পারেন,তবে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে তাঁকে অভিবাদন জানালে কেন এত সমস্যা?তোষণ?তিনি নেতাজির বর্ষপূর্তি অনুষ্ঠানে তাঁর কৃত আচরণ দ্বারা নেতাজি সহ তাঁর উত্তরাধিকারীদের অপমান করেছেন।"

এখানে সেই পোস্টগুলির আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনসুন্ধানে দেখে, ভাইরাল এই ভিডিওটি তিন বছরের পুরোনো।ওই অনুষ্ঠানে মমতাকে ইসলামিক প্রার্থনার পাশাপাশি হিন্দু, শিখ ও খ্রিস্টান প্রার্থনা করতেও শোনা যায়।
আমরা দেখতে পাই বেশ কিছু টুইটার ব্যবহারকারী বিজেপির এই ভিডিও টুইটের প্রত্যুত্তরে ভিডিওটির দীর্ঘতর অংশকে টুইট করে তাকে অসম্পূর্ণ ও ২০১৮ সালের ঘটনা বলে উল্লেখ করেন।
BJP IT सेल कैसे आधा अधूरा पेश कर अपना प्रोपेगैंडा करता है उसका नमूना देखिए।बंगाल CM ममता बैनर्जी का ये 2018 का भाषण है। Bengal’s annual Mati Utsav event का। इसमें हिन्दू, मुस्लिम, ईसाई, सिख सभी का नाम और मंत्र पढ़ा है। शुरुआत हिन्दू धर्म के श्लोक से ही की है पर ये सब काट दिया। https://t.co/XeDK6nRgm4 pic.twitter.com/uBCpuvNLQw
— Umashankar Singh उमाशंकर सिंह (@umashankarsingh) January 24, 2021
স্থানীয় সংবাদমাধ্যমের করা সেই ভিডিওর দীর্ঘতর অংশে ওই অনুষ্ঠানটিকে বর্ধমান জেলায় হওয়া মাটি উৎসবের বলে উল্লেখ করা হয়।
এই তথ্যকে সূত্র হিসাবে ব্যবহার করে আমরা "এআইটিসি অফিসিয়ালে"র ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের জানুয়ারি মাসের ২ তারিখে আপলোড করা এই ভিডিওর সম্পূর্ণ অংশকে খুঁজে পাই।
"সিএন নিউজ"কে এই ভিডিওর কৃতিত্ব দেওয়া হয়।
ওই ভিডিওর ২১.২৮ মিনিট পর মমতাকে "সর্বমঙ্গলা মঙ্গল্যে" উচ্চারণ করে হিন্দু দেবীর মন্ত্রোচ্চারণের পাশাপাশি সবার মঙ্গলকামনা করে "আল্লা"র কাছেও প্রার্থনা করতে শোনা যায়।
তিনি এরপর ভগবানকে সবাইকে আশীর্বাদ করার অনুরোধ জানিয়ে খালসা প্রার্থনায় “ওয়াহে গুরু জি দা খালসা, ওয়াহে গুরু দা ফতেহ" উচ্চারণ করেন।
সেই অনুষ্ঠানের শেষে তিনি "সারে জাহান সে আচ্ছা হিন্দুস্তান হামারা" কথাটিও বলেন।
পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ২০১৩ সালে চাষীদের পুরস্কৃত করতে "মাটি উৎসব" শুরু করা হয়।
একই ধরণের বিভ্রান্তিকর দাবীসমেত এই ভিডিওটি ২০১৯ সালে ভাইরাল হলেও ফ্যাক্ট চেকাররা তখন তার সত্যতা যাচাই করে।
এর থেকে বলা যেতে পারে, বিভ্রান্তিকর দাবী করে তিন বছরের পুরোনো মমতার এই ভিডিওকে সম্প্রতি পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

